উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : শিক্ষকঃ বাংলাদেশের একটি নান্দনিক স্থাপত্যকর্মের নাম বল । শিক্ষার্থীগণ : বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। শিক্ষক : সংসদ ভবনের স্থপতি কে? শিক্ষার্থীগণঃ জানি না স্যার। শিক্ষকঃ লুই আই কান। দেখ, তোমরা সৃষ্টিকে চেন, স্রষ্টাকে নয়। Q. উদ্দীপকের মর্মার্থ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে!
ক. একখানি ছোট খেত, আমি একেলা
খ. আমারি সোনার ধানে গিয়েছে ভরি
গ. ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী
ঘ. শূন্য নদীর তীরে রহিনু পড়ি
উত্তর: শূন্য নদীর তীরে রহিনু পড়ি
ব্যাখ্যা: উদ্দীপকে শিক্ষার্থীরা সৃষ্টি অর্থাৎ জাতীয় সংসদ ভবনকে চিনলেও স্রষ্টা লুই আই কানকে চেনে না—এখানে স্রষ্টার আড়ালে পড়ে যাওয়ার ভাব প্রকাশ পেয়েছে। 'সোনার তরী' কবিতায় কবির সৃষ্টিসম্ভার তরীতে স্থান পেলেও কবি নিজে থেকে যান— “শূন্য নদীর তীরে রহিনু পড়ি”।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · MCQ