উদ্দীপকে উল্লিখিত 'কাজগুলো' 'সোনার তরী' কবিতায় বর্ণিত কীসের সাথে তুলনীয়? বুঝিয়ে দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কাজগুলো 'সোনার তরী' কবিতায় বর্ণিত সোনার ফসলের সাথে তুলনীয়। 'সোনার তরী' কবিতায় দেখা যায়, চারপাশের প্রবল স্রোতের মধ্য জেগে থাকা দ্বীপের মতো ছোটো একটি ধানখেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষাকৃত নিঃসঙ্গ এক কৃষক। উৎকণ্ঠিত কৃষক তীরে যাওয়ার আশায় থাকে। উদ্দীপকে বলা হয়, মানুষের শরীর, মন ও বুদ্ধির বৃদ্ধি বন্ধ হয়ে গেলেও থেকে যায় মানুষের সফল কাজ। মানুষটি না থাকলেও থেকে যায় তার করা কাজগুলো। এই কাজগুলো 'সোনার তরী' কবিতায় সোনার ফসলের রূপকে ব্যবহার করা হয়েছে। কবিতায় একটি দ্বীপে কৃষক আটকে পড়ে সাথে থাকে তার কষ্টার্জিত সোনার ফসল নিয়ে। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে নদী হয়ে ওঠে খরস্রোতা। এমন সময় পালতোলা নৌকা এসে কৃষকের সোনার ফসল নিয়ে গেলেও নৌকায় সংকুলান হয় না কৃষকের। অর্থাৎ কৃষক নৌকায় জায়গা না পেলেও তার অর্জন ঠিকই জায়গা পায় যা উদ্দীপকে উল্লিখিত কাজগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'কাজগুলো' 'সোনার তরী' কবিতায় বর্ণিত কীসের সাথে তু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর