'সোনার তরী' কবিতায় 'ধান কাটা হলো সারা' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'সোনার তরী' কবিতায় 'ধান কাটা হলো সারা' বলতে কৃষকরূপ শিল্পস্রষ্টার সব কর্ম সমাপ্ত হওয়াকে বোঝানো হয়েছে। এ কবিতায় কবি রূপকের আড়ালে তাঁর গভীর জীবনদর্শন প্রতিফলিত করেছেন। চারপাশে প্রবল জলস্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোটো একটি ধানখেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। কবি এখানে কৃষক হিসেবে শিল্পস্রষ্টাকে উপস্থাপন করেছেন, আর সোনার ফসল ধান হলো তার সৃষ্ট সৃজনশীল কর্ম। 'জীবনের শেষ প্রান্তে সব কাজ শেষ করে শিল্পস্রষ্টা মহাকালের নৌকার জন্য অপেক্ষমাণ। এখানে 'ধান কাটা হলো সারা' পঙ্ক্তির মাধ্যমে কবি মানবজীবনের সব কর্ম সমাপ্ত হওয়াকে নির্দেশ করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
'সোনার তরী' কবিতায় 'ধান কাটা হলো সারা' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর