"জীবন নয়, কর্মই অবিনশ্বর"- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের কাজী নজরুল ইসলাম ও 'সোনার তরী' কবিতায় বর্ণিত কৃষকরূপ শিল্পস্রষ্টা উভয়ের পরিণতি একই হওয়ায়, “জীবন নয়, কর্মই অবিনশ্বর"- মন্তব্যটি যথার্থ। 'সোনার তরী' একটি রূপক কবিতা। এ কবিতায় মিশে আছে কবির গভীর জীবনদর্শন। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার। মানুষের শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় নিষ্ঠুর কালগ্রাসের শিকার। উদ্দীপকে প্রকাশ পেয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শারীরিক অস্তিত্বের ক্ষণস্থায়িত্বের বিপরীতে তাঁর সৃজনশীল কর্মসম্ভারের অমরত্ব। কবি মরে গিয়েও বেঁচে আছেন তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়ে। 'সোনার তরী' কবিতায়ও কবি দেখিয়েছেন মহাকালের নৌকা কৃষকের সোনার ফসলরূপ সৃষ্টিকর্ম তুলে নিলেও কৃষকরূপ শিল্পস্রষ্টাকে নেয়নি। তাকে নিষ্ঠুর কালগ্রাসের শিকার হতে হয়েছে। উদ্দীপকে ব্যক্তি নজরুলের নশ্বরতার বিপরীতে তাঁর সৃষ্টিকর্মের অবিনশ্বরতার দিকটি 'সোনার তরী' কবিতায়ও কবি রূপকের আড়ালে তুলে ধরেছেন। পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো মানুষও মরণশীল। জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য। মানুষ তার ক্ষণস্থায়ী জীবনকে স্মরণীয় করে তুলতে পারে কর্মের দ্বারা। মানুষ মরে গেলেও তার কল্যাণধর্মী কর্ম বেঁচে থাকে যথাযথ মর্যাদার সঙ্গে। ফলে মানুষ মরে গেলেও তার সৃষ্টিশীল কর্ম টিকে থাকতে পারে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"জীবন নয়, কর্মই অবিনশ্বর"- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর