"যাহা ছিল নিয়ে গেল সোনার তরী”- চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: "যাহা ছিল নিয়ে গেল সোনার তরী"- বলতে মহাকালের কাছে ব্যক্তিমানুষ মূল্যহীন, সেখানে কেবলই ব্যক্তির সৃষ্টিকর্মের ঠাঁই হয়-এই দিকটি বোঝানো হয়েছে। 'সোনার তরী' কবিতায় দ্বীপসদৃশ একটি ধানখেতের চারপাশে ক্ষুরধার বর্ষার নদীর স্রোত হিংস্র হয়ে খেলা করছে। সেই ধানখেতে রাশি রাশি সোনার ধান নিয়ে তরিতে স্থান পাওয়ার অপেক্ষা করছেন এক কৃষক। পাল তোলা নৌকা নিয়ে এক মাঝি কৃষকের সোনার ফসল নিয়ে যায় কিন্তু কৃষককে নেয় না। মাঝির সোনার তরী এখানে মহাকাল, যে মানুষের মহৎ কর্মকে গ্রহণ করে কিন্তু মানুষকে ফেলে যায়। প্রশ্নোক্ত কথাটিতে এ কথাই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল
"যাহা ছিল নিয়ে গেল সোনার তরী”- চরণটি দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর