নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জীবনযাপনের সমস্ত সুবিধা নিশ্চিত থাকার পরও কেবল অসৎসঙ্গের কারণে নেশা ও সন্ত্রাসের পথ বেছে নেয় ইকবাল। Q. উদ্দীপকটি ভাবগত দিক থেকে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন অংশকে ধারণ করে?
ক. যায় কি সে কভু, প্রভু, পঙ্কিল সলিলে, শৈবালদলের ধাম?
খ. নিজ কর্ম-দোষে, হায়, মজাইলা এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি!
গ. প্রফুল্ল কমলে কীটবাস? কহ তাত, সহিব কেমনে?
ঘ. নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে?
উত্তর: যায় কি সে কভু, প্রভু, পঙ্কিল সলিলে, শৈবালদলের ধাম?
ব্যাখ্যা: উদ্দীপকে ইকবালের জীবনে সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও অসৎসঙ্গের কারণে নেশা ও সন্ত্রাসের মতো নোংরা পথে যাওয়ার কথা বলা হয়েছে। “পঙ্কিল সলিল” ও “শৈবালদলের ধাম” এখানে নীচ, কলুষিত বা অধঃপতিত পরিবেশের প্রতীক—যেখানে ভালো অবস্থানে থাকা মানুষের যাওয়া অনুচিত।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · MCQ