নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধে অংশ নেয় লতিফ। দেশকে স্বাধীন করে তবেই ঘরে ফিরবে এই প্রত্যয় নিয়ে যুদ্ধ করে যায় লতিফ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বারপাড়ে ঠিক সে সময় উজিরপুরের পাকিস্তানি ক্যাম্পে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিল লতিফরা। তথ্যটি রাজাকার নিজামুদ্দীন হানাদার বাহিনীকে জানিয়ে দিলে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় লতিফরা শহ Q .উদ্দীপকে ও 'বিভীষণের প্রতি যেঘনাদ' কবিতাংশে কোন বিষয়টি প্রবলভাবে প্রকাশিত?
ক. মাতৃভূমির প্রতি ভালোবাসা
খ. দেশদ্রোহিতা
গ. সাহসিকতা
ঘ. বর্বরতা
উত্তর: দেশদ্রোহিতা
ব্যাখ্যা: উদ্দীপকে নিজামুদ্দীন নামের একজন রাজাকার নিজের দেশের মানুষের অবস্থান শত্রুপক্ষকে জানিয়ে দিয়ে যে জঘন্য বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে, তা 'বিভীষণের প্রতি মেঘনাদ' কাব্যাংশের বিভীষণের আচরণের সাথে হুবহু মিলে যায়। বিভীষণও একইভাবে নিজের বংশ, লঙ্কাপুরী এবং স্বজনের স্বার্থের বিপরীতে গিয়ে শত্রুপক্ষকে সাহায্য করেছিলেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · MCQ