উদ্দীপকের ঈশা খাঁর সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের আদর্শগত বৈসাদৃশ্য লক্ষ করা যায়? আলোচনা করো।
উত্তর: চরিত্রগত দিক থেকে উদ্দীপকের ঈশা খাঁ ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার লক্ষ্মণের সম্পূর্ণ আদর্শগত বৈসাদৃশ্য বিদ্যমান। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রাবণের স্বর্ণলঙ্কাপুরীতে রাম-লক্ষ্মণরা আক্রমণ করে। রাবণপুত্র মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বে নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা ও অগ্নিদেবের পূজা করতে গেলে পিতৃব্য বিভীষণের বিশ্বাসঘাতকতায় শত্রু লক্ষ্মণ সেই যজ্ঞাগারে প্রবেশ করে এবং নিরস্ত্র দেশপ্রেমিক মেঘনাদের উপর আক্রমণ করে। উদ্দীপকে একজন বীরযোদ্ধার রণকৌশল এবং যথাযথভাবে যুদ্ধরীতি ও প্রথা মেনে যুদ্ধ করার দিক তুলে ধরা হয়েছে। যুদ্ধের সময় রণনিপুণ ঈশা খাঁর তরবারির আঘাতে মানসিংহের তরবারি দ্বিখণ্ডিত হয়। মানসিংহ অসহায় হয়ে পড়লে ঈশা খাঁ তাকে আঘাত না করে নিজের কোষ থেকে একখানা ভালো তলোয়ার বের করে মানসিংহকে উপহার দিয়ে পুনরায় যুদ্ধে আহ্বান জানান। কবিতায় লক্ষ্মণ মায়া দেবী ও বিভীষণের সহায়তায় নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে নিরস্ত্র মেঘনাদকে যুদ্ধের জন্য আহ্বান করে। তাকে যুদ্ধের সাজগ্রহণ ও অস্ত্রধারণ করতে দেয়নি। বীর মেঘনাদ তাকে মহারথীপ্রথা মেনে যুদ্ধ করার কথা বললেও সে শোনেনি। এখানে উদ্দীপকের ঈশা খাঁ এবং কবিতার লক্ষ্মণের মধ্যে আদর্শগত বৈসাদৃশ্য প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
উদ্দীপকের ঈশা খাঁর সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর