"নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?"- ব্যাখ্যা করো।
উত্তর: "নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে?"- চরণটির মধ্য দিয়ে পিতৃব্য বিভীষণের প্রতি মেঘনাদের তিরস্কার প্রকাশ পেয়েছে। বিভীষণ লঙ্কার রাজা রাবণের ছোটো ভাই। সে ধর্মের দোহাই দিয়ে শত্রু রামের পক্ষ নেয়। রাবণের বীর পুত্র মেঘনাদ যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে যায়। এই সময় বিভীষণ লক্ষ্মণকে নিয়ে সেখানে উপস্থিত হয়। তখন মেঘনাদ বিভীষণের সেই উদ্দেশ্য বুঝতে পেরে তাকে তিরস্কার করে বলে- নিজের ঘরের পথ চোরকে দেখানোর মতো সে লক্ষ্মণকে পথ দেখিয়ে নিয়ে এসেছে। প্রশ্নোক্ত কথাটির মধ্য দিয়ে বিভীষণের প্রতি মেঘনাদের তিরস্কার প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
"নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে?"- ব্যাখ্যা করো।
উত্তর