'লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।' উক্তিটি কার? এর মাধ্যমে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? বুঝিয়ে লেখো।
উত্তর: 'লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে'- কথাগুলো মেঘনাদ বলেছে বিশ্বাসঘাতক বিভীষণকে; এখানে অস্ত্রাগারে গিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে এসে মেঘনাদ লক্ষ্মণকে হত্যা করে লঙ্কাপুরীর কলঙ্ক কালিমা মুছে দিতে চেয়েছে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় যুদ্ধযাত্রার আগে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করে। কিন্তু মায়াদেবীর অনুগ্রহ এবং বিভীষণের সহায়তায় শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে রামানুজ লক্ষ্মণ সেই যজ্ঞাগারে প্রবেশ করে। সেখানে লক্ষ্মণ নিরস্ত্র মেঘনাদকে তার সঙ্গে সম্মুখযুদ্ধের আহ্বান করে এবং তরবারি কোষমুক্ত করে। মেঘনাদ অস্ত্রাগারে যেতে চায় অস্ত্র আনার জন্য। কিন্তু বিভীষণ অস্ত্রাগারের দ্বার রোধ করে দাঁড়িয়ে থাকে। তখন মেঘনাদ বিভীষণকে প্রশ্নোক্ত কথাগুলো বলেছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
'লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।' উক্তিটি কার? এর মাধ্যমে তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? বুঝিয়ে লেখো।
উত্তর