তোমার পঠিত কবিতার মেঘনাদের সঙ্গে উদ্দীপকের আবির চরিত্রের সাদৃশ্য আলোচনা করো।
উত্তর: আমার পঠিত কবিতায় মেঘনাদের সঙ্গে উদ্দীপকের আবির চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদের মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং আপন চাচা কর্তৃক বিশ্বাসঘাতকতার শিকার হয়ে জীবনের নিষ্ঠুর পরিণতির দিকটি তুলে ধরা হয়েছে। উদ্দীপকে আবির দেশকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও তার একমাত্র চাচা রাজাকার হিসেবে আত্মপ্রকাশ করে। বীর সৈনিক আবির যুদ্ধের শেষের দিকে মায়ের সাথে দেখা করতে নিজ বাড়িতে এলে চাচা তাকে পাকবাহিনীর হাতে তুলে দেয়। অন্যদিকে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় মেঘনাদ দেশপ্রেমিক। রাম কর্তৃক আক্রান্ত নিজ রাজ্য লঙ্কাকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ মেঘনাদ যখন যুদ্ধের পূর্বে পূজারত তখনই তার আপন চাচার সহায়তায় রামের ভাই লক্ষ্মণ, যজ্ঞাগারে উপস্থিত হয় এবং নিরস্ত্র মেঘনাদকে পরাজিত করে। সুতরাং বলা যায়, দেশপ্রেম এবং আপনজন কর্তৃক বিশ্বাসঘাতকতার দিক থেকে উদ্দীপকের আবির ও আমার পঠিত কবিতার মেঘনাদ সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
তোমার পঠিত কবিতার মেঘনাদের সঙ্গে উদ্দীপকের আবির চরিত্রের সাদৃশ্য আল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর