“কোন ধর্মমতে, কহ দাসে, শুনি, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি- এ সকলে দিলা জলাঞ্জলি"- কবিতা ও উদ্দীপকের আলোকে এ মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো
উত্তর: “কোন ধর্মমতে, কহ দাসে, শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব, জাতি- এ সকলি দিলা জলাঞ্জলি”- মন্তব্যটি কবিতা ও উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা যায়। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় বিশ্বাসঘাতক খুল্লতাত বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ যে প্রতিক্রিয়া ব্যক্ত করে, সেই নাটকীয় ভাষ্যই সংকলিত হয়েছে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় দেশকে রক্ষার জন্য যুদ্ধজয় নিশ্চিত করার জন্য মেঘনাদ যুদ্ধযাত্রার পূর্বে পূজারত অবস্থায় থাকাকালীন তার চাচার সহায়তায় শত্রুপক্ষ কর্তৃক নিরস্ত্র মেঘনাদ পরাজিত ও নিহত হয়। সে তার চাচার কাছে জানতে চায় কোন ধর্মমতে সে নিজের আপনজনকে সাহায্য না করে পরব্যক্তির পক্ষালম্বন করে। উদ্দীপকে আবিরও নিজ চাচা কর্তৃক বিশ্বাসঘাতকতার শিকার হয়। উদ্দীপকের আবির ও আলোচ্য কবিতার মেঘনাদ উভয়ই নিজ চাচা কর্তৃক বিশ্বাসঘাতকতার শিকার হয়। শাস্ত্রমতে গুণহীন হলেও নির্গুণ স্বজনই শ্রেয়, কেননা গুণবান হলেও পর সর্বদা পরই থেকে যায়। তাই চাচার কাছে মেঘনাদের জিজ্ঞাসা- কোন ধর্মমতে চাচা বিভীষণ পরপক্ষ অবলম্বন করেছে? এই জিজ্ঞাসায় মেঘনাদ প্রশ্নোক্ত মন্তব্যটি করে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
“কোন ধর্মমতে, কহ দাসে, শুনি, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি- এ সকলে দিল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর