"বিভীষণের প্রতি মেঘনাদ' মহাকাব্যাংশে মেঘনাদ চরিত্রের যে মাহাত্ম্যের পরিচয় পাই, উদ্দীপকে তা অনুপস্থিত।"- পঠিত মহাকাব্যাংশের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'বিভীষণের প্রতি মেঘনাদ' মহাকাব্যাংশের বিভীষণের ষড়যন্ত্রের দিকটি প্রকাশ পেলেও মেঘনাদের বীরত্ব অনুপস্থিত থাকায়, "বিভীষণের প্রতি মেঘনাদ' মহাকাব্যাংশের মেঘনাদ চরিত্রের যে মাহাত্ম্যের পরিচয় পাই, তা উদ্দীপকে অনুপস্থিত" মন্তব্যটি যথার্থ। 'বিভীষণের প্রতি মেঘনাদ' মহাকাব্যাংশে প্রকাশ পেয়েছে মেঘনাদের অপরিমেয় বীরত্ব। মেঘনাদ এক অকুতোভয় বীর। জীবনের কোনো যুদ্ধে তার পরাজয়ের নজির নেই। এমনকি সে দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছিল। উদ্দীপকে ইতিহাসে ভ্রাতৃঘাতী রাজাদের ইতিহাস বর্ণিত হয়েছে। কলিঙ্গের যুদ্ধে অশোক কর্তৃক তার একশো ভাইয়ের হত্যাকাণ্ড, মোগল সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক সপরিবারে ভ্রাতৃহত্যাকাণ্ড তার নিকৃষ্ট উদাহরণ। 'বিভীষণের প্রতি মেঘনাদ' মহাকাব্যাংশেও বর্ণিত হয়েছে ধূর্ত বিভীষণ কর্তৃক তার ভাই লঙ্কারাজ রাবণের বিরুদ্ধে ষড়যন্ত্রর নিকৃষ্ট রূপ। রাবণকে পরাজিত করার লক্ষ্যে বিভীষণ নিরস্ত্র মেঘনাদকে হত্যা করতে লক্ষ্মণকে পথ দেখিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে আসে। উদ্দীপকে বিভীষণের বিশ্বাসঘাতকতার দিকটি প্রকাশ পেলেও 'বিভীষণের প্রতি মেঘনাদ' মহাকাব্যাংশে বর্ণিত অপরাজেয় বীর মেঘনাদের বীরত্বের দিকটি অনুপস্থিত। মেঘনাদ স্বর্গ-মর্ত্য ও পাতাল জয়ী বীর। জীবনের কোনো যুদ্ধে তার পরাজয়ে নজির নেই। সে দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে জয় করেছে। তাই দেবরাজ ইন্দ্র তাকে ভয় পায়। এজন্য মেঘনাদকে হত্যা করতে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হয় দেবতারা। এই পরিকল্পনার অংশ হিসেবে মায়াদেবীর আনুকুল্যে বিভীষণ লক্ষ্মণকে নিয়ে নিরস্ত্র মেঘনাদকে হত্যা করে। তাই উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
"বিভীষণের প্রতি মেঘনাদ' মহাকাব্যাংশে মেঘনাদ চরিত্রের যে মাহাত্ম্যের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর