"গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ পরঃ পরঃ সদা।" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: শাস্ত্রমতে গুণহীন হলেও নির্গুণ স্বজনই শ্রেয়। কারণ গুণবান হলেও পর কখনো আপন হয় না। পর সর্বদা পরই থেকে যায়। গুণবান ব্যক্তি সবার কাছ থেকেই প্রশংসা লাভ করে। কিন্তু সে যদি স্বজন না হয় তবে তাতে কারও কোনো লাভ হয় না। অন্যদিকে স্বজন ব্যক্তি গুণহীন হলেও ভালো, কারণ বিপদের দিনে স্বজনরাই আগে এগিয়ে আসে। প্রশ্নোক্ত পঙ্ক্তিটিতে এ বিষয়টি বোঝানো হয়েছে। অর্থাৎ বিভীষণ আপন ভাই-বংশ ত্যাগ করে রাঘবের আনুগত্য মেনে নিয়ে লক্ষ্মণকে সহযোগিতা করছে। তাই বিভীষণকে বংশ-সম্পর্কের বিষয়টি স্মরণ করিয়ে দিতেই মেঘনাদ এ কথা বলেছে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
"গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ পরঃ পরঃ সদা।" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর