উদ্দীপকে মিরজাফর 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তুলনামূলক আলোচনা করো।
উত্তর: স্বভাবধর্মের দিক থেকে উদ্দীপকের মিরজাফর 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণ চরিত্রের প্রতিনিধিত্ব করে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় স্বদেশি বিভীষণের দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতার কারণে শত্রুপক্ষ অনায়াসেই দ্বীপরাজ্য- স্বর্ণলঙ্কা দখল করে নেয়। পিতৃব্য বিভীষণের বিশ্বাসঘাতকতায় দেশপ্রেমিক মেঘনাদ অন্যায় যুদ্ধে লক্ষ্মণের হাতে পরাজিত ও নিহত হয়। উদ্দীপকে দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক মিরজাফর ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ না করে হাজার হাজার সেনা নিয়ে দাঁড়িয়ে থেকেছে। ফলে ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার স্বাধীনতার অবসান ঘটে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় রামচন্দ্র কর্তৃক স্বর্ণপুরী লঙ্কা আক্রান্ত হলে বিভীষণ ভাই রাবণের পক্ষ ছেড়ে রামচন্দ্রের সঙ্গে যোগ দিয়েছে। স্বদেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে রাবণপুত্র মেঘনাদ যুদ্ধের প্রস্তুতি নিতে নিকুম্ভিলা যজ্ঞাগারে গেলে সেখানে বিভীষণ লক্ষ্মণকে প্রবেশ করতে সহায়তা করেছে। শুধু তাই নয়, মেঘনাদ যুদ্ধসাজ গ্রহণ করতে চাইলে বিভীষণ অস্ত্রাগারের দ্বার রুদ্ধ করে দাঁড়িয়ে থেকেছে। এভাবে উদ্দীপকের মিরজাফর 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণ চরিত্রের প্রতিনিধিত্ব করে।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
উদ্দীপকে মিরজাফর 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের প্রতিন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর