“তব বাক্যে ইচ্ছি মরিবারে!” – বুঝিয়ে বলো।
উত্তর: "তব বাক্যে ইচ্ছে মরিবারে!"- এখানে বিভীষণের আচরণ ও কথায় দেশপ্রেমিক মেঘনাদের মরে যাওয়ার ইচ্ছার কথা বলা হয়েছে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদ একজন দেশপ্রেমিক। সে জন্মভূমি স্বর্ণলঙ্কাকে রক্ষা করতে দৃঢ়প্রত্যয়ী। অন্যদিকে মেঘনাদের চাচা বিভীষণ দেশ ও দেশের মানুষের জন্য ভাবে না। সে স্বজাতি ও স্বদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মেঘনাদকে হত্যা করার জন্য লক্ষ্মণকে সহায়তা করে। বিভীষণ রাবণের ভাই হওয়া সত্ত্বেও সে ভ্রাতৃত্ব, জাতিত্ব ভুলে শত্রুপক্ষ রামের সঙ্গে হাত মেলায়। সে লক্ষ্মণকে সঙ্গে করে নিকুম্ভিলা যজ্ঞাগারে নিয়ে আসে। লক্ষ্মণ যখন নিরস্ত্র মেঘনাদকে আঘাত করে তখন সে অস্ত্রাগারের দ্বার আগলে দাঁড়িয়ে থাকে। মেঘনাদের বারবার অনুরোধ সত্ত্বেও অস্ত্রাগারে প্রবেশ করতে দেয় না। মেঘনাদের সমস্ত চেষ্টা সে ব্যর্থ করে দেয়। তার সমস্ত অনুরোধ উপেক্ষা করে বিভীষণ বলে- সে 'রাঘবদাস', তার বিরুদ্ধে সে কিছুতেই যেতে পারবে না। এ কথা শুনে মেঘনাদের মরে যেতে ইচ্ছে করে। কারণ তার পিতৃব্য বিভীষণের কাছে সে এমন অমানবিক বিশ্বাসঘাতকতাপূর্ণ উক্তি আশা করেনি।
HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল
“তব বাক্যে ইচ্ছি মরিবারে!” – বুঝিয়ে বলো।
উত্তর