উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারলো যে, ঐদিন মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান। চারদিকে আলোকসজ্জা, সবাই নতুন জামা পড়েছে, বাড়িতে অনেক অতিথি এসেছে। আফরোজা চমৎকার গান গাইতে পারে বিধায় আফরোজার মামা তাকে জন্মদিনের একটি গান গাইতে বললো। আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেললো কারণ তিন বছর পূর্বের এই দিনেই তার বাবা মারা যায়। প্রশ্ন : উদ্দীপকে ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় যুগপৎভাবে ফুটে উঠেছে- i. নির্লিপ্ততা ii. প্রিয়জন হারানোর বেদনা iii. স্মৃতিকাতরতা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকে চারদিকে আনন্দের আয়োজন থাকলেও আফরোজার মনে বাবার মৃত্যুর স্মৃতি ফিরে আসে, তাই সে আনন্দে অংশ নিতে পারে না। 'তাহারেই পড়ে মনে' কবিতাতেও বসন্তের সৌন্দর্য ও উৎসবমুখরতা কবির মনে আনন্দ জাগাতে পারে না, কারণ প্রিয়জনের স্মৃতি তাকে আচ্ছন্ন করে রাখে।
HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · MCQ