উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও : ইব্রাহিমের ঘর পুড়িয়ে দেয় অজয়। ইব্রাহিমও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে একদিন সুযোগ বুঝে সেও অজয়ের ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় । Q. 'প্রতিদান' কবিতার প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের ইব্রাহিম একজন- i) অসৎ মানুষ ii) অমানবিক মানুষ iii) অসহিষ্ণু মানুষ নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. iও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: 'প্রতিদান' কবিতায় কবি বলেছেন— “আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর”—অর্থাৎ শত্রুর ক্ষতির বদলে উপকার করার শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু উদ্দীপকে ইব্রাহিম প্রতিশোধ নিতে অজয়ের ঘরে আগুন দেয়। এতে তার অমানবিকতা ও অসহিষ্ণুতা প্রকাশ পেয়েছে। তাই ii ও iii সঠিক।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · MCQ