উদ্দীপকের ভাবের সাথে 'প্রতিদান' কবিতার মূলভাবের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ভাবের সঙ্গে 'প্রতিদান' কবিতার মূলভাবের পরার্থপর মনোভাবের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'প্রতিদান' কবিতায় কবির পরার্থপর মনোভাবের দিকটি প্রকাশ পেয়েছে। তিনি তাঁর অনিষ্ঠকারীকে শুধু ক্ষমাই করবেন না, প্রতিদানে তার উপকার করে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। উদ্দীপকের মহামানব হজরত মুহম্মদ (স)-এর চরিত্রের পরার্থপর মনোভাবের দিকটি ফুটে উঠেছে। তাঁর পথে কাঁটা বিছানো বুড়ি অসুস্থ হলে তাকে সেবার মাধ্যমে সুস্থ করে পরার্থপরতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। 'প্রতিদান' কবিতায়ও কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মাঝেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি তাঁর অনিষ্টকারীর উপকার করার কথা বলেছেন। 'প্রতিদান' কবিতার মূলভাবের এ দিকটিই উদ্দীপকে প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকের ভাবের সাথে 'প্রতিদান' কবিতার মূলভাবের সাদৃশ্যপূর্ণ দিকটি …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর