"সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে- কথাটি সত্য হলে 'প্রতিদান' কবিতার মর্মার্থ বদলে যায়।"- মন্তব্যটি সম্পর্কে তোমার অভিমত কী?
উত্তর: "সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে'- কথাটি সত্য হলে 'প্রতিদান' কবিতার মমার্থ বদলে যায়" মন্তব্যটি যথার্থ নয়। কারণ এ কথাটি 'প্রতিদান' কবিতার মূলভাবের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে জীবনের প্রকৃত সুখ ও সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। কবির কণ্ঠে প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। তিনি সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়তে চেয়েছেন। উদ্দীপকের "সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে" কথাটির অর্থ হলো- সৎ মানুষের সম্পদ শুধু অন্যের কল্যাণে ব্যবহৃত হয়। 'প্রতিদান' কবিতায়ও কবি অন্যের অনিষ্টের প্রতিশোধ না নিয়ে উপকার করে পরহিত সাধনের কথা বলেছেন। কবি তাঁর সম্পদ বা ভালোবাসা অন্যের কল্যাণেই ব্যয় করেছেন। তাই উদ্দীপকের বক্তব্য কবিতার মর্মার্থের সাথে একাত্ম। 'প্রতিদান' কবিতায় কবি জসীমউদ্দীন অনিষ্টকারীর প্রতিও উদারতা দেখিয়েছেন, যা 'সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে'- এই ভাবনারই প্রতিফলন। কবি তাঁর সম্পদ বলতে ভালোবাসা, ক্ষমা ও উদারতাকে বুঝিয়েছেন। তিনি এই সম্পদ প্রতিহিংসার পরিবর্তে মানবকল্যাণে ব্যয় করেছেন। উদ্দীপকে নদী, তরু, গাভি, শস্য সবই অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছে। তাই আমার অভিমত হলো প্রশ্নোক্ত মন্তব্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং উদ্দীপকের বক্তব্য 'প্রতিদান' কবিতার মর্মার্থকে আরও স্পষ্ট ও দৃঢ় করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
"সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে- কথাটি সত্য হলে 'প্রতিদান' কবিতার মর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর