উদ্দীপকে 'প্রতিদান' কবিতার কোন দিকটি অনুপস্থিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'প্রতিদান' কবিতার অনিষ্টকারীর প্রতি ক্ষমার মানসিকতা ও ভালোবাসার দিকটি অনুপস্থিত। 'প্রতিদান' কবিতার কবি শুধু পরোপকারের কথা বলেননি, বরং যারা তাঁর ক্ষতি করেছে, ঘর ভেঙেছে বা আঘাত দিয়েছে, তাদের প্রতিও তিনি বিদ্বেষ পোষণ করেননি। তাদের প্রতি তিনি প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সমাজকে প্রীতিময় করতে চেয়েছেন। উদ্দীপকে "পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও" পঙ্ক্তিগুলো সাধারণ পরোপকার এবং আত্মত্যাগকে মহিমান্বিত করে। উদ্দীপকের কবিতাংশে পরার্থপরতার মাঝে সুখ খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমিত্ব ত্যাগ করে পরের জন্য স্বার্থ উৎসর্গ করলেই প্রকৃত সুখ পাওয়ার কথাও বলা হয়েছে। আর 'প্রতিদান' কবিতায় মূল বিষয় হলো আঘাতের বিনিময়ে ফুল দেওয়া। অর্থাৎ শত্রুকে ক্ষমা করে আপন করে নেওয়া। 'প্রতিদান' কবিতায় কবি আরও বলেন, যে ব্যক্তি কবির ঘর ভেঙেছে বা যে তাঁকে ব্যাথাহত করেছে, তিনি তাঁর ভালেবাসার ডোরে তাকে বাঁধতে চেয়েছেন। উদ্দীপকে এই মহানুভবতার কথা উল্লেখ নেই। এভাবে অনিষ্টকারীর প্রতি কবির ক্ষমার মানসিকতা এবং প্রীতির বার্তাটি উদ্দীপকে অনুপস্থিত।
HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল
উদ্দীপকে 'প্রতিদান' কবিতার কোন দিকটি অনুপস্থিত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর