শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের এবং 'প্রতিদান' কবিতার মূলভাব এক ও অভিন্ন"-মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: মানবকল্যাণ ও পরোপকারের মহত্ত্বের দিক থেকে "উদ্দীপকের এবং 'প্রতিদান' কবিতার মূলভাব এক ও অভিন্ন" মন্তব্যটি যথার্থ। 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। একটি সমাজ থেকে হিংসা-বিভেদ দূর করে ক্ষমার মাধ্যমে শান্তিময় পৃথিবী গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন কবি। উদ্দীপকে বলা হয়েছে "আপনার কথা ভুলিয়া যাও! পরের কারণে মরণেও সুখ" অর্থাৎ অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রেখে লোভ-লালসা থেকে নিজেকে দূরে রাখলেই জীবনের প্রকৃত সার্থকতা অর্জন হয়। উদ্দীপকের কবিতাংশে নিজের স্বার্থকে বলি দিয়ে অপরের কল্যাণের কথা ভাবতে বলা হয়েছে। কবি বলেন, আত্মকেন্দ্রিকতা কখনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। নিজের স্বার্থকে বলি দিয়ে পরের স্বার্থে জীবন উৎসর্গ করার মধ্যেই প্রকৃত সুখ। উদ্দীপকের কবিতাংশে মানবকল্যাণ ও পরোপকারের দিকটি 'প্রতিদান' কবিতায় একইভাবে ফুটে উঠেছে। 'প্রতিদান' কবিতায় কবি ক্ষমার মহত্ত্ব ও আঘাতের বিনিময়ে ভালোবাসা প্রদানের কথা বলেছন। কবি মানুষের কাছ থেকে আঘাত পেয়েও মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতাকে নির্দেশ করে। উদ্দীপকের চরণগুলোতে নিজের স্বার্থ ত্যাগ করে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে, যা মানবকল্যাণ ও পরার্থপরতার বহিঃপ্রকাশ। এই দিক থেকে তাই বলা যায় "উদ্দীপক এবং 'প্রতিদান' কবিতার মূলভাব এক ও অভিন্ন।"

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

"উদ্দীপকের এবং 'প্রতিদান' কবিতার মূলভাব এক ও অভিন্ন"-মন্তব্যটি বিশ্…

উদ্দীপক

পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও। তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও! পরের কারণে মরণেও সুখ সুখ সুখ করি কেঁদো না আর;

উত্তর

প্রতিদান' কবিতাটি জসীমউদ্দীনের 'বালুচর' কাব্যগ্রন্থের অন্তর্গত।

উত্তর

"কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জন্ম-ভর" বলতে কবি তাঁর হৃদয়ের উদারতা তথা অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন। 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- "কাঁটা' পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।"

উত্তর

উদ্দীপকে 'প্রতিদান' কবিতার অনিষ্টকারীর প্রতি ক্ষমার মানসিকতা ও ভালোবাসার দিকটি অনুপস্থিত। 'প্রতিদান' কবিতার কবি শুধু পরোপকারের কথা বলেননি, বরং যারা তাঁর ক্ষতি করেছে, ঘর ভেঙেছে বা আঘাত দিয়েছে, তাদের প্রতিও তিনি বিদ্বেষ পোষণ করেননি। তাদের প্রতি তিনি প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসা ও ক্ষমার মাধ্যমে সমাজকে প্রীতিময় করতে চেয়েছেন। উদ্দীপকে "পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও" পঙ্ক্তিগুলো সাধারণ পরোপকার এবং আত্মত্যাগকে মহিমান্বিত করে। উদ্দীপকের কবিতাংশে পরার্থপরতার মাঝে সুখ খুঁজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমিত্ব ত্যাগ করে পরের জন্য স্বার্থ উৎসর্গ করলেই প্রকৃত সুখ পাওয়ার কথাও বলা হয়েছে। আর 'প্রতিদান' কবিতায় মূল বিষয় হলো আঘাতের বিনিময়ে ফুল দেওয়া। অর্থাৎ শত্রুকে ক্ষমা করে আপন করে নেওয়া। 'প্রতিদান' কবিতায় কবি আরও বলেন, যে ব্যক্তি কবির ঘর ভেঙেছে বা যে তাঁকে ব্যাথাহত করেছে, তিনি তাঁর ভালেবাসার ডোরে তাকে বাঁধতে চেয়েছেন। উদ্দীপকে এই মহানুভবতার কথা উল্লেখ নেই। এভাবে অনিষ্টকারীর প্রতি কবির ক্ষমার মানসিকতা এবং প্রীতির বার্তাটি উদ্দীপকে অনুপস্থিত।

উত্তর

মানবকল্যাণ ও পরোপকারের মহত্ত্বের দিক থেকে "উদ্দীপকের এবং 'প্রতিদান' কবিতার মূলভাব এক ও অভিন্ন" মন্তব্যটি যথার্থ। 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। একটি সমাজ থেকে হিংসা-বিভেদ দূর করে ক্ষমার মাধ্যমে শান্তিময় পৃথিবী গড়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন কবি। উদ্দীপকে বলা হয়েছে "আপনার কথা ভুলিয়া যাও! পরের কারণে মরণেও সুখ" অর্থাৎ অন্যের উপকারে নিজেকে নিয়োজিত রেখে লোভ-লালসা থেকে নিজেকে দূরে রাখলেই জীবনের প্রকৃত সার্থকতা অর্জন হয়। উদ্দীপকের কবিতাংশে নিজের স্বার্থকে বলি দিয়ে অপরের কল্যাণের কথা ভাবতে বলা হয়েছে। কবি বলেন, আত্মকেন্দ্রিকতা কখনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। নিজের স্বার্থকে বলি দিয়ে পরের স্বার্থে জীবন উৎসর্গ করার মধ্যেই প্রকৃত সুখ। উদ্দীপকের কবিতাংশে মানবকল্যাণ ও পরোপকারের দিকটি 'প্রতিদান' কবিতায় একইভাবে ফুটে উঠেছে। 'প্রতিদান' কবিতায় কবি ক্ষমার মহত্ত্ব ও আঘাতের বিনিময়ে ভালোবাসা প্রদানের কথা বলেছন। কবি মানুষের কাছ থেকে আঘাত পেয়েও মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতাকে নির্দেশ করে। উদ্দীপকের চরণগুলোতে নিজের স্বার্থ ত্যাগ করে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে, যা মানবকল্যাণ ও পরার্থপরতার বহিঃপ্রকাশ। এই দিক থেকে তাই বলা যায় "উদ্দীপক এবং 'প্রতিদান' কবিতার মূলভাব এক ও অভিন্ন।"
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ, দগ্ধ হয়ে করে পরে অন্ন দান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Mymensingh · 2022

ক
'নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?
খ
'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে 'প্রতিদান' কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের সাধুজন 'প্রতিদান' কবিতার কবির কাক্ষিত মানুষ”- উক্তিটির সত্যতা যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর'- ব্যাখ্যা কর।

'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?

'নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মালেকের ঘর তালেব পুড়িয়ে দেয়। মালেক প্রতিশোধ নেয়ার জন্য তৎপর হয়। কিন্তু পরে তার এই স্পৃহা পরিবর্তিত হয়। তাকে ক্ষমা করে দেয়। এতে তালেব খুশি হয়ে মালেকের নতুন ঘর বেঁধে দেয়।

Rajshahi · 2023

ক
'প্রতিদান' শব্দের অর্থ কী?
খ
কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?
গ
উদ্দীপকে মালেকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য কতটুকু? আলোচনা কর।
ঘ
“উদ্দীপকের চেতনা এবং 'প্রতিদান' কবিতার মর্মকথা প্রায় একই।”—তুমি কি মনে কর? সপক্ষে যুক্তি দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?

কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' শব্দের অর্থ কী?

'প্রতিদান' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। ।গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। কাষ্ঠ-দগ্ধ হয়ে করে পরে অনুদান । স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ সুরে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Mymensingh · 2023

ক
'মালঞ্চ' অর্থ কী?
খ
কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?
গ
উদ্দীপকে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর ।
ঘ
“উদ্দীপকের 'সাধু' ' প্রতিদান' কবিতার কবির আদর্শ”- মন্তব্যটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?

কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'মালঞ্চ' অর্থ কী?

'মালঞ্চ' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের সাধুজন 'প্রতিদান' কবিতার কবির কাক্ষিত মানুষ”- উক্তিটির সত্যতা যাচাই কউদ্দীপকে 'প্রতিদান' কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর'- ব্যাখ্যা কর।'নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?“উদ্দীপকের চেতনা এবং 'প্রতিদান' কবিতার মর্মকথা প্রায় একই।”—তুমি কি মনে কর? সপক্উদ্দীপকে মালেকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য কতটুকু? আলোচনা কর।কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?'প্রতিদান' শব্দের অর্থ কী?“উদ্দীপকের 'সাধু' ' প্রতিদান' কবিতার কবির আদর্শ”- মন্তব্যটি মূল্যায়ন কর।উদ্দীপকে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর ।কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?'মালঞ্চ' অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।