শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের লিয়াকত মাস্টারের ভাবাদর্শ 'প্রতিদান' কবিতায় কবির দর্শনকে সমর্থন করেছে।" মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।

উত্তর: "উদ্দীপকের লিয়াকত মাস্টারের ভাবাদর্শ 'প্রতিদান' কবিতায় কবির দর্শনকে সমর্থন করেছে।"- মন্তব্যটি যৌক্তিক। এই পৃথিবী এমন মহৎ হৃদয়ের মানুষ আছেন যারা নিজেদের স্বার্থের কথা ভুলে অন্যের স্বার্থ রক্ষায় সর্বদা ব্যস্ত থাকেন। তারা অন্যের জন্য নিবেদিতপ্রাণ। কেউ তাদের কষ্ট দিলে বিনিময়ে তারা তাদের ভালোবাসেন। উদ্দীপকের লিয়াকত মাস্টার একজন মানবদরদি 'মানুষ। মাছ চুরির অভিযোগে অভিযুক্ত সোলেমানকে তিনি শোধরানোর আশায় নিজের বাড়িতে আশ্রয় দেন। আবার সেই সোলেমানই তার মোটরসাইকেল চুরি করে ধরা পড়লে তাকে আবার পুলিশের থেকে ছাড়িয়ে এনে নিজ জায়গায় নিজ খরচে তার জন্য একটা ঘর তৈরি করে দেন। 'প্রতিদান' কবিতায় কবির মধ্যেও লিয়াকত মাস্টারের অনুরূপ চেতনা লক্ষ করা যায়। কবি এই কবিতায় পরার্থপরতার চেতনা ধারণ করেছেন। এই পৃথিবীতে তিনি নিষ্ঠুর মানুষ দ্বারা বারবার আঘাত পেয়েছেন। তারপরও তিনি তাদের ক্ষতি না করে বরং, মঙ্গলের জন্য কাজ করেছেন। কবি মনে করেন- নিজের স্বার্থে নয়, পরার্থে বেঁচে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। 'প্রতিদান' কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছ থেকে আঘাত' পেয়েও মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতা চেতনাকে ধারণ করে। আর এই একই চেতনা আমরা উদ্দীপকের লিয়াকত মাস্টারের মধ্যেও দেখতে পাই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।

HSC Bangla 1st Paper কবিতা : প্রতিদান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : প্রতিদান · সৃজনশীল

"উদ্দীপকের লিয়াকত মাস্টারের ভাবাদর্শ 'প্রতিদান' কবিতায় কবির দর্শনকে…

উদ্দীপক

সোলেমান মাছ চুরির অপরাধে নিজ গ্রাম শিপপুর থেকে তাড়া খেয়ে কালুপুর গ্রামের লিয়াকত মাস্টারের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। লিয়াকত মাস্টার মানবদরদি। সোলেমানের চরিত্র শোধরানোর আশায় লিয়াকত মাস্টার নিজ বাড়িতে আশ্রয় দেন। ছয় মাস যেতে না যেতেই গভীর রাতে লিয়াকত মাস্টারের মোটর সাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন যুবক সোলেমানকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। এরপরও লিয়াকত মাস্টার থানায় গিয়ে সোলেমানকে ছাড়িয়ে এনে নিজ জায়গায় নিজ খরচে সোলেমানের বসবাসের জন্য একটা ঘর তৈরি করে দেন।

Mymensingh · 2024

উত্তর

'নিঠুরিয়া বাণী' হলো নিষ্ঠুর কথা।

উত্তর

'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর' বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন। 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- 'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।

উত্তর

উদ্দীপকের সোলেমান 'প্রতিদান' কবিতার স্বার্থপর অনিষ্টকারী শ্রেণির দিকটিকে উন্মোচন করেছে। নীচ প্রকৃতির স্বার্থপর মানুষেরা কখনো পরের ভালো চিন্তা করতে পারে না। উপকারীর উপকারের কথা ভুলে নিয়ে তারা উলটো তার অনিষ্ট করতে সুযোগ খোঁজে। উদ্দীপকের সোলেমান মাছ চুরির অপরাধে নিজ গ্রাম থেকে বিতাড়িত হয়ে কালুপুর গ্রামের লিয়াকত মাস্টারের বাড়িতে আশ্রয় গ্রহণ করে। লিয়াকত মাস্টার সবকিছু জেনেও সোলেমানের চরিত্র শোধরানোর জন্য নিজ বাড়িতে আশ্রয় দেন। কিন্তু সোলেমান কৃতজ্ঞতা স্বীকার না করে লিয়াকত মাস্টারের মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় যুবকদের হাতে ধরা পড়ে। 'প্রতিদান' কবিতায়ও কবি এ ধরনের অনিষ্টকারীর কথা বলেছেন। তারা পৃথিবীতে রিভেদ, হিংসা, মারামারি সৃষ্টি করে অন্যের ক্ষতি করে। অন্যের ক্ষতি করে এরা নিজে সুখী হতে চায়। এভাবে উদ্দীপকের সোলেমান 'প্রতিদান' কবিতার স্বার্থপর, অনিষ্টকারী শ্রেণির দিকটিকে উন্মোচন করে।

উত্তর

"উদ্দীপকের লিয়াকত মাস্টারের ভাবাদর্শ 'প্রতিদান' কবিতায় কবির দর্শনকে সমর্থন করেছে।"- মন্তব্যটি যৌক্তিক। এই পৃথিবী এমন মহৎ হৃদয়ের মানুষ আছেন যারা নিজেদের স্বার্থের কথা ভুলে অন্যের স্বার্থ রক্ষায় সর্বদা ব্যস্ত থাকেন। তারা অন্যের জন্য নিবেদিতপ্রাণ। কেউ তাদের কষ্ট দিলে বিনিময়ে তারা তাদের ভালোবাসেন। উদ্দীপকের লিয়াকত মাস্টার একজন মানবদরদি 'মানুষ। মাছ চুরির অভিযোগে অভিযুক্ত সোলেমানকে তিনি শোধরানোর আশায় নিজের বাড়িতে আশ্রয় দেন। আবার সেই সোলেমানই তার মোটরসাইকেল চুরি করে ধরা পড়লে তাকে আবার পুলিশের থেকে ছাড়িয়ে এনে নিজ জায়গায় নিজ খরচে তার জন্য একটা ঘর তৈরি করে দেন। 'প্রতিদান' কবিতায় কবির মধ্যেও লিয়াকত মাস্টারের অনুরূপ চেতনা লক্ষ করা যায়। কবি এই কবিতায় পরার্থপরতার চেতনা ধারণ করেছেন। এই পৃথিবীতে তিনি নিষ্ঠুর মানুষ দ্বারা বারবার আঘাত পেয়েছেন। তারপরও তিনি তাদের ক্ষতি না করে বরং, মঙ্গলের জন্য কাজ করেছেন। কবি মনে করেন- নিজের স্বার্থে নয়, পরার্থে বেঁচে থাকাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। 'প্রতিদান' কবিতায় কবি প্রতিকূল অবস্থায়ও মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করেছেন। মানুষের কাছ থেকে আঘাত' পেয়েও মানুষকে বুকে জড়িয়ে ধরেছেন, যা তাঁর পরার্থপরতা চেতনাকে ধারণ করে। আর এই একই চেতনা আমরা উদ্দীপকের লিয়াকত মাস্টারের মধ্যেও দেখতে পাই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।
HSCBangla 1st Paperকবিতা : প্রতিদান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ, দগ্ধ হয়ে করে পরে অন্ন দান। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ স্বরে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Mymensingh · 2022

ক
'নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?
খ
'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকে 'প্রতিদান' কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকের সাধুজন 'প্রতিদান' কবিতার কবির কাক্ষিত মানুষ”- উক্তিটির সত্যতা যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর'- ব্যাখ্যা কর।

'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?

'নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মালেকের ঘর তালেব পুড়িয়ে দেয়। মালেক প্রতিশোধ নেয়ার জন্য তৎপর হয়। কিন্তু পরে তার এই স্পৃহা পরিবর্তিত হয়। তাকে ক্ষমা করে দেয়। এতে তালেব খুশি হয়ে মালেকের নতুন ঘর বেঁধে দেয়।

Rajshahi · 2023

ক
'প্রতিদান' শব্দের অর্থ কী?
খ
কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?
গ
উদ্দীপকে মালেকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য কতটুকু? আলোচনা কর।
ঘ
“উদ্দীপকের চেতনা এবং 'প্রতিদান' কবিতার মর্মকথা প্রায় একই।”—তুমি কি মনে কর? সপক্ষে যুক্তি দাও ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?

কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'প্রতিদান' শব্দের অর্থ কী?

'প্রতিদান' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। ।গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। কাষ্ঠ-দগ্ধ হয়ে করে পরে অনুদান । স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ সুরে অপরে মোহিত। শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে।

Mymensingh · 2023

ক
'মালঞ্চ' অর্থ কী?
খ
কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?
গ
উদ্দীপকে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর ।
ঘ
“উদ্দীপকের 'সাধু' ' প্রতিদান' কবিতার কবির আদর্শ”- মন্তব্যটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?

কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'মালঞ্চ' অর্থ কী?

'মালঞ্চ' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের সাধুজন 'প্রতিদান' কবিতার কবির কাক্ষিত মানুষ”- উক্তিটির সত্যতা যাচাই কউদ্দীপকে 'প্রতিদান' কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর'- ব্যাখ্যা কর।'নকশী কাঁথার মাঠ' কী ধরনের রচনা?“উদ্দীপকের চেতনা এবং 'প্রতিদান' কবিতার মর্মকথা প্রায় একই।”—তুমি কি মনে কর? সপক্উদ্দীপকে মালেকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য কতটুকু? আলোচনা কর।কবি দীঘল রজনী জেগে থাকেন কেন?'প্রতিদান' শব্দের অর্থ কী?“উদ্দীপকের 'সাধু' ' প্রতিদান' কবিতার কবির আদর্শ”- মন্তব্যটি মূল্যায়ন কর।উদ্দীপকে 'প্রতিদান' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? আলোচনা কর ।কবি কেন অনিষ্টকারীর জন্য দীঘল রজনী জেগে থাকেন?'মালঞ্চ' অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।