উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন দিককে নির্দেশ করে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার যুদ্ধ-রক্তপাত-প্রাণহানির দরুন বিপর্যস্ত মানবতার দিককে নির্দেশ করে। 'সুচেতনা' কবিতায় কবি দেখিয়েছেন মানুষের অমানবিক আচরণের দরুন সৃষ্ট যুদ্ধ, রক্তপাত ও হানাহানির বীভৎস রূপ। এই যুদ্ধের ধ্বংসাত্মক রূপ মনুষ্যত্বপূর্ণ মানুষকে মানবতাহীন কাজের বিপরীতে দাঁড় করিয়েছে। তারা যুদ্ধ-পরবর্তী পৃথিবীকে সুন্দর করার কাজে ব্রত গ্রহণ করেছেন। উদ্দীপকের কাব্যাংশে ধ্বনিত হয়েছে যুদ্ধের ভয়াবহতা। বারুদের গন্ধে, অস্ত্রের গর্জনে মানবতা বিপর্যস্ত। অস্ত্রের আঘাতে মুছে গেছে সবুজের সমারোহ। গুটি কতক মানুষের জেদ-খেয়ালের শিকার বিশ্বমানবতা। প্রতিটি বিপ্লবে রক্ত ঝরে। শাসকরা চায় প্রজারা যেন তাদের অধীন থাকে। 'সুচেতনা' কবিতায়ও এমন বিপর্যস্ত মানবতার চিত্র উঠে এসেছে। মানুষকে রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌছাতে হয় ভালোবাসার ভুবনে। যুদ্ধ-রক্তপাত-প্রাণহানির দরুন মানবতা হয় বিপর্যস্ত। উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার এই বিপর্যস্ত মানবতার দিকটি নির্দেশ করেছে।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন দিককে নির্দেশ করে? আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর