'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- এ কথাটি ব্যাখ্যা করো।
উত্তর: "শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়"- বলতে কবি বুঝিয়েছেন- পৃথিবীব্যাপ্ত অন্ধকার অশুভর অন্তরালেই আছে মুক্তির দিশা সূর্য। 'সুচেতনা' কবিতায় কবি সুচেতনা অভিধায় মানুষের প্রার্থিত শুভচেতনাকে আহ্বান করেছেন। তাঁর দৃঢ়বিশ্বাস, পৃথিবীতে সংঘটিত যুদ্ধ, রক্তপাত, হানাহানি মানুষের হিংসা, বিদ্বেষ ও অহংকারের ফল। তবে এই যুদ্ধ তথা রক্তপাত চিরস্থায়ী নয়। দুঃখের শেষে যেমন সুখ, তেমনই, পৃথিবীর এই যুদ্ধ, রক্তপাত ও হানাহানির পরেও রয়েছে আলোকোজ্জ্বল মুক্তি। তিনি বিশ্বাস করেন, পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভর আড়ালে সুপ্ত আছে মুক্তির দিশা সূর্য। সুচেতনার বিকাশে অচিরেই তার দেখা মিলবে।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- এ কথাটি ব্যাখ্যা করো।
উত্তর