উদ্দীপকের নারীর সাথে 'সুচেতনা' কবিতার কবির চেতনাগত সাদৃশ্য তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের নারীর সাথে 'সুচেতনা' কবিতার কবির সাম্য-সুন্দর পৃথিবী রচনার চেতনাগত মিল রয়েছে। 'সুচেতনা' কবিতায় কবির আরাধ্য সুচেতনা মানুষের অমানবিক কর্মকাণ্ডের দরুন বিপর্যস্ত। প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি ঘটে। তবে এ দিকটিই পৃথিবীর শেষ সত্য নয়। উদ্দীপকের নারীর কর্মকাণ্ডে সুস্থ ও মানবিক পৃথিবী গঠনের বার্তা ধ্বনিত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে যুদ্ধে ব্যবহৃত গ্রেনেডের খোলস দিয়ে এ নারী ফুলের বাগান তৈরি করেছেন। এর মধ্য দিয়ে তিনি পৃথিবীকে যুদ্ধবিরোধী বার্তা দিতে চেয়েছেন। 'সুচেতনা' কবিতায়ও কবি পৃথিবীব্যপ্ত গভীর অসুস্থ বা বিপর্যয় থেকে মুক্তির জন্য সুচেতনার প্রার্থনা করেছেন। ইতিবাচক এ চেতনার আলো প্রজ্বালনের মাধ্যমেই সকল বিপর্যয় থেকে পৃথিবী' ও মানুষের মুক্তি ঘটবে। 'সুচেতনা' কবিতার কবির যুদ্ধবিরোধী চেতনার সাথে উদ্দীপকের নারীর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
উদ্দীপকের নারীর সাথে 'সুচেতনা' কবিতার কবির চেতনাগত সাদৃশ্য তুলে ধরো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর