"একটি মানবিক সমাজ প্রত্যেক মানবতাবাদী মানুষের একান্ত কাম্য।"- 'সুচেতনা' কবিতা ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিচার করো।
উত্তর: উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার বক্তব্য বিষয়ের ভিত্তিতে "একটি মানবিক সমাজ প্রত্যেক মানবতাবাদী মানুষের একান্ত কাম্য" মন্তব্যটি যথার্থ। 'সুচেতনা' কবিতায় কবি তাঁর প্রার্থিত সুচেতনাকে দূরতর দ্বীপসদৃশ কল্পনা করেছেন। কেননা মানুষে মানুষে স্বার্থপরতায় যুদ্ধে সুচেতনা পৃথিবীতে অবস্থান করতে পারেনি। কিন্তু কবির প্রত্যাশা- সৃজনশীল মনুষ্যত্বপূর্ণ মনীষীদের কল্যাণে পৃথিবীর বিপর্যয় কেটে যাবে। সুচেতনার মাধ্যমে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। উদ্দীপকের কবিতাংশের প্রথমে বর্ণিত হয়েছে যুদ্ধের ভয়াবহতা। শেষাংশে শিল্পী বা মানবতাবাদী মানুষের শান্তিময় পৃথিবীর প্রত্যাশার বিষয়টি ব্যক্ত হয়েছে। শিল্পীদের চাওয়া মানবতার পক্ষে। তারা বরফ শীতল পৃথিবী অর্থাৎ যুদ্ধমুক্ত শান্তিময় পৃথিবী কামনা করেন। 'সুচেতনা' কবিতায়ও কবির প্রত্যাশা- যুদ্ধ চিরস্থায়ী নয়। অচিরেই পৃথিবী থেকে যুদ্ধ চলে যাবে। সৃজনশীল মনীষীদের কল্যাণে পৃথিবী আবার মানুষের বসবাসের উপযুক্ত হয়ে উঠবে। পৃথিবীর ইতিহাস রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস। যুদ্ধের ভয়াবহতা, রক্তপাত সৃজনশীল মানুষকে ব্যথিত করেছে। তাদের বক্তব্য সব সময় মানবতার পক্ষে। 'সুচেতনা' কবিতার কবির বিশ্বাস- যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। অন্ধকারের পর্দা ছিঁড়ে সভ্যতার আলো ফুটবে। পৃথিবীতে - আবার সুচেতনা বিরাজ করবে। উদ্দীপকের কবিও বলেছেন, শিল্পীরা যুদ্ধ চান না। তাদের কামনা বরফ শীতল শান্তিপ্রিয় সভ্যতা। উদ্দীপকের কবি ও 'সুচেতনা' কবিতার কবির বিশ্বাস- একদিন সব অন্ধকার ভেদ করে সৌন্দর্যের সূর্য উদিত হবে। পৃথিবী থেকে সব যুদ্ধ, হানাহানি, রক্তপাত মুছে যাবে। পৃথিবীতে কেবল শান্তি ও সুখ বিরাজ করবে। তাই বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি সংগতিপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
"একটি মানবিক সমাজ প্রত্যেক মানবতাবাদী মানুষের একান্ত কাম্য।"- 'সুচে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর