শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'সুচেতনা' কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: ➤ উদ্দীপকের সঙ্গে 'সুচেতনা' কবিতার বৈচিত্র্যময় পৃথিবীতে চলতে থাকা মানবিক বিপর্যয়ের দিক থেকে সাদৃশ্য লক্ষ করা যায়। ➤ আমাদের পৃথিবীতে অশান্তির মূলে রয়েছে মানুষের স্বার্থান্বেষী চিন্তাভাবনা ও কর্মকাণ্ড। মানুষ প্রতিনিয়ত নিজের হীনস্বার্থে পৃথিবীকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ➤ উদ্দীপকে অবাধ সুন্দর শান্তিময় এ পৃথিবীতে জন্ম নেওয়া শিশুর অদম্য স্বপ্নের পথচলায় ঔপনিবেশিক অত্যাচারের কশাঘাত চিত্রিত হয়েছে। শান্তিপ্রিয় দুরন্ত যে শিশু জ্যোৎস্না ভালোবাসে, বনভূমির সজীবতা যাকে উদ্যম ও কর্মঠ করে তোলে, তার ঘাড়েই চাপিয়ে দেওয়া হয়েছে ঔপনিবেশিক বোঝা। 'সুচেতনা' কবিতায় ঠিক এমনই পৃথিবীব্যাপী হত্যা হিংসা, বৈষম্য দেখে কবি সেটিকে পৃথিবীর গভীরতর অসুখ বলেছেন। পৃথিবীর এই অসুখ মূলত একশ্রেণির মানুষের দ্বারা সৃষ্টি যা আত্মস্বার্থ চরিতার্থ করতে মানুষের ঘাড়ে বিপর্যয় ও অত্যাচারের জোয়াল চাপিয়ে দেওয়া হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'সুচেতনা' কবিতার বৈচিত্র্যময় পৃথিবীতে চলতে থাকা মানবিক বিপর্যয়ের দিক থেকে সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে। সারকথা: পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ঔপনিবেশিক শাসকশ্রেণি হীনস্বার্থে মানুষের কাঁধে অত্যাচারের জোয়াল তুদে দিয়েছে, যার ফলে পৃথিবী কালে কালে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'সুচেতনা' কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঐ সৌরমন্ডলের ঐ পৃথিবীর এক কীর্তনখোলা নদীর পাড়ে যে শিশুর জন্ম দিগন্তবিস্তৃত মাঠে ছুটে বেড়ানোর অদম্য স্বপ্ন যে কিশোরের জ্যোৎস্না থাকে প্লাবিত করে বনভূমি যাকে দুর্বিনীত করে নদীর জোয়ার যাকে ডাকে নশার ডাকের মত। অথচ যার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে ঔপনিবেশিক জোয়াল।

উত্তর

জীবনানন্দ দাশের কাব্যবৈশিষ্ট্যকে রবীন্দ্রনাথ ঠাকুর 'চিত্ররূপময়' বলে আখ্যায়িত করেছেন।

উত্তর

➤ সমকালীন পৃথিবী যুদ্ধ, হানাহানি, অন্যায়, অবিচার, শোষণ ও নির্যাতনে ক্ষতবিক্ষত। এসব মানবতাবিরোধী অপকর্মের জন্য পৃথিবীর এখন গভীরতর অসুখ। ➤ পৃথিবীব্যাপী ক্ষমতালিপু মানুষ নিজেদের সামান্য সুখের জন্য মানবসমাজকে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে। ফলে মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য হাহাকার করছে সর্বদা। কিন্তু পৃথিবীব্যাপী এই ধ্বংসযজ্ঞের ফলে তা সম্ভব হচ্ছে না যাকে পৃথিবীর গভীরতর অসুখ হিসেবে তুলে ধরা হয়েছে। সারকথা: ব্যক্তিস্বার্থে অন্য একশ্রেণির মানুষ সমস্ত পৃথিবীকে ধ্বংসযজ্ঞ চালিয়ে বসবাসের অনুপযোগী করে ফেলেছে। এ পৃথিবীই বর্তমানে অসুস্থ পৃথিবী।

উত্তর

➤ উদ্দীপকের সঙ্গে 'সুচেতনা' কবিতার বৈচিত্র্যময় পৃথিবীতে চলতে থাকা মানবিক বিপর্যয়ের দিক থেকে সাদৃশ্য লক্ষ করা যায়। ➤ আমাদের পৃথিবীতে অশান্তির মূলে রয়েছে মানুষের স্বার্থান্বেষী চিন্তাভাবনা ও কর্মকাণ্ড। মানুষ প্রতিনিয়ত নিজের হীনস্বার্থে পৃথিবীকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ➤ উদ্দীপকে অবাধ সুন্দর শান্তিময় এ পৃথিবীতে জন্ম নেওয়া শিশুর অদম্য স্বপ্নের পথচলায় ঔপনিবেশিক অত্যাচারের কশাঘাত চিত্রিত হয়েছে। শান্তিপ্রিয় দুরন্ত যে শিশু জ্যোৎস্না ভালোবাসে, বনভূমির সজীবতা যাকে উদ্যম ও কর্মঠ করে তোলে, তার ঘাড়েই চাপিয়ে দেওয়া হয়েছে ঔপনিবেশিক বোঝা। 'সুচেতনা' কবিতায় ঠিক এমনই পৃথিবীব্যাপী হত্যা হিংসা, বৈষম্য দেখে কবি সেটিকে পৃথিবীর গভীরতর অসুখ বলেছেন। পৃথিবীর এই অসুখ মূলত একশ্রেণির মানুষের দ্বারা সৃষ্টি যা আত্মস্বার্থ চরিতার্থ করতে মানুষের ঘাড়ে বিপর্যয় ও অত্যাচারের জোয়াল চাপিয়ে দেওয়া হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'সুচেতনা' কবিতার বৈচিত্র্যময় পৃথিবীতে চলতে থাকা মানবিক বিপর্যয়ের দিক থেকে সাদৃশ্য পরিলক্ষিত হয়েছে। সারকথা: পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ঔপনিবেশিক শাসকশ্রেণি হীনস্বার্থে মানুষের কাঁধে অত্যাচারের জোয়াল তুদে দিয়েছে, যার ফলে পৃথিবী কালে কালে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উত্তর

➤ "সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার সামগ্রিক ভাব এক নয়।"- মন্তব্যটি যথার্থ। ➤ স্বার্থের দ্বন্দ্বে সুন্দর পৃথিবী ধ্বংসের সীমানায় পৌঁছে গেছে। ক্ষমতার লড়াই, অন্যকে শোষণ করার নিরন্তর চেষ্টা, অমানবিকতা প্রভৃতি এ পৃথিবীকে বসবাসের অযোগ্য করে ফেলেছে। এগুলো থেকে পৃথিবীকে মুক্ত করে সুন্দর পরিবেশ তৈরি করতে পারলে মানুষের ক্রমমুক্তি ঘটবে। ➤ উদ্দীপকে একজন মানব শিশুর বেড়ে ওঠার মধ্য দিয়ে পৃথিবীব্যাপী ঘটে যাওয়া দোলাচলের বর্ণনা ফুটে উঠেছে। এ পৃথিবীতে একজন শিশুর যেভাবে অবাধ ও স্বাধীনভাবে বেড়ে ওঠার কথা তা সম্ভব হচ্ছে না। শোষক ও উৎপীড়ক শ্রেণি নিজস্বার্থের জন্য সাধারণ মানুষকে শৃঙ্খলিত করে রেখেছে হিসাবের জাঁতাকলে। উপনিবেশিবাদী এই সভ্যতার করাল গ্রাসে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন পদে পদে ব্যহত হয়ে উঠছে। 'সুচেতনা' কবিতায় আমরা মানুষের মানবিক বিপর্যয় পৃথিবীব্যাপী ধ্বংস, মৃত্যু, বীভৎসতার কথা লক্ষ করি। এমন পৃথিবীকে বাসযোগ্য করতে কবি মনীষীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ➤ উদ্দীপক ও কবিতায় স্বাভাবিক সুন্দর পৃথিবীতে মানবিক বিপর্যয় কবি দেখিয়েছেন। উদ্দীপকে কীভাবে একটি শিশুকে শোষণচক্রে পড়িত করে তার ঘাড়ে উপনিবেশবাদের বোঝা চাপিয়ে দিয়েছে কবি তা দেখিয়েছেন এবং এই শোষণচক্র থেকে মানুবমুক্তির পথ কবি দেখিয়ে দিয়েছেন যা উদ্দীপকের ভাবের সঙ্গে কবিতার ভাবের পার্থক্য করে দিয়েছে। তাই বলা যায়, সাদৃশ্য থাকলেও উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার ভাব এক নয়। সারকথা: শোষকশ্রেণির অত্যাচারের জাল এমনভাবে বিস্তৃত যে মানবশিশু জন্মের পরেই সে জালে আবদ্ধ হয়ে যায়। জ্ঞানী ব্যক্তিবর্গ ও মনীষীগণ এগিয়ে এলেই এ পৃথিবীর ক্রমমুক্তি । হবে যদিও তা দীর্ঘ সময়ের ব্যাপার।
HSCBangla 1st Paperকবিতা : সুচেতনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

চাইনে বিষাদ আমি তবু সে প্রাণের উপকূলে দিনরাত বসে থাকে নীলস্রোত নদীর বেদনায়। নাবিক চৈতন্যে তাই মেঘপুঞ্জ অশ্রান্ত ঘনায়। দ্রুত-সূর্য ডুবে যায় নিঃসঙ্গ চিন্তার কালো চুলে। চড়ায় ঠেকে না তবু আমার বাণিজ্যপোতখানি অক্লান্ত উদ্যম তার অনুভবে সমুদ্র সন্ধানী।
ক
কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?
খ
'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।
ঘ
সম্পর্ক থাকলেও উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সম্পূর্ণ ভাবনার দ্যোতক হয়ে উঠতে পারেনি- মন্তব্যটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- ব্যাখ্যা কর।

'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?

কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পুরাণপুরুষ, গণমানুষ, নারীপুরুষ, মানবতা, অসংখ্য বিপ্লব অর্থবিহীন হয়ে গেলে- তবু আরেক নবীনতর ভোরে সার্থকতা পাওয়া যাবে ভেবে মানুষ সঞ্চারিত হয়ে পথে পথে সবের শুভ নিকেতনের সমাজ বানিয়ে তবুও কেবল দ্বীপ বানাল যে যার নিজের অবক্ষয়ের জলে। প্রাচীন কথা নতুন ক'রে এই পৃথিবীর অনন্ত বোনভায়ে ভাবছে একা একা ব'সে যুদ্ধ রক্ত রিরংসা ভয় কলরোলের ফাঁকে: আমাদের এই আকাশ সাগর আঁধার আলোয় আজ যে দোর কঠিন; নেই মনে হয়, - সে দ্বার খুলে দিয়ে যেতে হবে আবার আলো অসার আলোর ব্যসন ছাড়িয়ে।
ক
মাটি-পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?
খ
'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দুটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন ভাবকে প্রতীকায়িত করেছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক এবং 'সুচেতনা' কবিতা উভয় স্থানেই কবি সম্ভাবনাময় মানবিক এক পৃথিবী কামনা করেছেন- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দুটি ব্যাখ্যা কর।

'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দুটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাটি-পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?

মাটি-পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দানব মরে না যদি, আমিও প্রস্তুত আমার রক্তেও আছে আরো অভিযান; …………………………………………..\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots.. দুঃশাসনের আমি মৃত্যুদূত যত দিন লেলিহান বিশাল শৃঙ্খল আমার মুক্তির তৃষ্ণা তুফান উত্তল।
ক
'নির্জন' শব্দের অর্থ কী?
খ
'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সম্পূর্ণ ভাবের প্রকাশক হয়ে উঠতে পারেনি- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।

'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'নির্জন' শব্দের অর্থ কী?

'নির্জন' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সম্পর্ক থাকলেও উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সম্পূর্ণ ভাবনার দ্যোতক হয়ে উঠতে পারেনিউদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- ব্যাখ্যা কর।কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?উদ্দীপক এবং 'সুচেতনা' কবিতা উভয় স্থানেই কবি সম্ভাবনাময় মানবিক এক পৃথিবী কামনা করউদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন ভাবকে প্রতীকায়িত করেছে? ব্যাখ্যা কর।'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দুটি ব্যাখ্যা কমাটি-পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সম্পূর্ণ ভাবের প্রকাশক হয়ে উঠতে পারেনি- মন্তব্যটির যথউদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।'নির্জন' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের সঙ্গে 'সুচেতনা' কবিতার কোন দিকটি সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। | Prosthuti