শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: ➤ উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কবির প্রত্যাশার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ মানুষ তাঁর সুখ-শান্তির জন্য প্রাণপ্রাচুর্যে ভরপুর এক মানবিক পৃথিবী প্রত্যাশা করে। তাই প্রাণপ্রাচুর্যময় সুন্দর পৃথিবীকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ মানুষ স্বার্থের বশবর্তী হয়ে সমগ্র পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ➤ উদ্দীপকে 'চুনিয়া' নামের একটি গ্রামের প্রতীকের মধ্যে দিয়ে কবি মানুষকে সুন্দরভাবে বাঁচার আহ্বান করেছেন। চুনিয়া মানুষের আবিষ্কৃত মারণাস্ত্রগুলো ভূমধ্যসাগরে ফেলে দিতে বলেছে পৃথিবীময় শান্তি প্রতিষ্ঠার জন্য। চুনিয়া চায় পৃথিবীর কুরুক্ষেত্রগুলোতে চলমান সমস্ত যুদ্ধবিগ্রহ বন্ধ হোক এবং সেখানে ভালোবাসার প্রতীক সুগন্ধি ফুলের চাষ হোক। মানুষ তাদের হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরের প্রতি সৌহার্দের হাত বাড়াক। এভাবে উদ্দীপকের কবিতাংশে যে শান্তির প্রত্যাশা করা হয়েছে তা 'সুচেতনা' কবিতার কবির শুভ চেতনার প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিও এ কবিতায় এক মানবিক পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন। কারণ হিংসা, ঘৃণা, ক্ষমতার লড়াই, স্বার্থপরতা পৃথিবীকে অস্থির করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কবি শুভ বোধের জাগরণের মাধ্যমে এসব অশুভের অবসান চান। আর তা হলেই পৃথিবী সুন্দর ও প্রাচুর্যময় হয়ে উঠবে। সারকথা: 'সুচেতনা' কবিতায় কবি শুভবোধের জাগরণ এবং সত্য-সুন্দরের যে প্রত্যাশা করেছেন তা উদ্দীপকের কবিতাংশে প্রতিফলিত প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই সুন্দর ও মানবিক পৃথিবী প্রত্যাশা করা হয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল

উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

চুনিয়া একটি গ্রাম, ছোট্ট কিন্তু ভেতরে-ভেতরে খুব শক্তিশালী ldots…...\ldots... চুনিয়া গুলির শব্দ পছন্দ করে না। রক্তপাত, সিংহাসন প্রভৃতি বিষয়ে চুনিয়া ভীষণ অজ্ঞ: চুনিয়া তো সর্বদাই মানুষের আবিষ্কৃত মারণাস্ত্রগুলো ভূমধ্যসাগরে ফেলে দিতে বলে। চুনিয়া তো চায় মানুষেরা তিনভাগ জলে রক্তমাখা হাত ধুয়ে দীক্ষা নিক। চুনিয়া সর্বদা বলে পৃথিবীর কুরুক্ষেত্রগুলি সুগন্ধি ফুলের চাষে ভরে তোলা হোক।

উত্তর

কবি জীবনানন্দ দাশের প্রবন্ধ গ্রন্থের নাম 'কবিতার কথা'।

উত্তর

➤ 'সুচেতনা' কবিতায় কবি তাঁর প্রার্থিত, আরাধ্য এক চেতনানিহিত বিশ্বাসকে শিল্পিত করেছেন। ➤ 'সুচেতনা' কবিতায় কবি 'সুচেতনা' বলতে শুভ চেতনাকে বুঝিয়েছেন। তাঁর মতে, পৃথিবীব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই শুভ চেতনা। ইতিবাচক এ চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমেই সব বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। কবির বিশ্বাসমতে, সুচেতনা দূরতম দ্বীপসদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে সুস্থ ইহলৌকিক পৃথিবীর মানুষকে জীবন্ময় করে রাখে। পৃথিবীব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে সূর্যোদয়, মুক্তির দিশা। এ বিশ্বাসকেই কবি তাঁর কবিতায় শিল্পিত করেছেন। সারকথা: সুচেতনার বিকাশেই এই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটিই কবির বিশ্বাস।

উত্তর

➤ উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কবির প্রত্যাশার দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ➤ মানুষ তাঁর সুখ-শান্তির জন্য প্রাণপ্রাচুর্যে ভরপুর এক মানবিক পৃথিবী প্রত্যাশা করে। তাই প্রাণপ্রাচুর্যময় সুন্দর পৃথিবীকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ মানুষ স্বার্থের বশবর্তী হয়ে সমগ্র পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ➤ উদ্দীপকে 'চুনিয়া' নামের একটি গ্রামের প্রতীকের মধ্যে দিয়ে কবি মানুষকে সুন্দরভাবে বাঁচার আহ্বান করেছেন। চুনিয়া মানুষের আবিষ্কৃত মারণাস্ত্রগুলো ভূমধ্যসাগরে ফেলে দিতে বলেছে পৃথিবীময় শান্তি প্রতিষ্ঠার জন্য। চুনিয়া চায় পৃথিবীর কুরুক্ষেত্রগুলোতে চলমান সমস্ত যুদ্ধবিগ্রহ বন্ধ হোক এবং সেখানে ভালোবাসার প্রতীক সুগন্ধি ফুলের চাষ হোক। মানুষ তাদের হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরের প্রতি সৌহার্দের হাত বাড়াক। এভাবে উদ্দীপকের কবিতাংশে যে শান্তির প্রত্যাশা করা হয়েছে তা 'সুচেতনা' কবিতার কবির শুভ চেতনার প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কবিও এ কবিতায় এক মানবিক পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন। কারণ হিংসা, ঘৃণা, ক্ষমতার লড়াই, স্বার্থপরতা পৃথিবীকে অস্থির করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কবি শুভ বোধের জাগরণের মাধ্যমে এসব অশুভের অবসান চান। আর তা হলেই পৃথিবী সুন্দর ও প্রাচুর্যময় হয়ে উঠবে। সারকথা: 'সুচেতনা' কবিতায় কবি শুভবোধের জাগরণ এবং সত্য-সুন্দরের যে প্রত্যাশা করেছেন তা উদ্দীপকের কবিতাংশে প্রতিফলিত প্রত্যাশার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উভয় ক্ষেত্রেই সুন্দর ও মানবিক পৃথিবী প্রত্যাশা করা হয়েছে।

উত্তর

➤ হ্যাঁ, উদ্দীপকের কবিতাংশে এবং 'সুচেতনা' কবিতায় প্রতিফলিত কবির বক্তব্য একসূত্রে গাঁথা। ➤ মানুষ তার হীনস্বার্থ চরিতার্থ করতে পৃথিবীকে অশান্ত করে তুলেছে। মানুষের নেতিবাচক চিন্তা ও কর্মকান্ডে এ সুন্দর ও প্রাচুর্যময় পৃথিবী ক্রমশ হিংসা-বিদ্বেষে পরিপূর্ণ হয়ে উঠছে। পৃথিবীকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। এর মধ্যে একদল মানুষ এর বিপরীতে কাজ করে। তারা শত প্রতিকূলতার মধ্যেও নতুন জীবনের প্রত্যাশা করে। ➤ উদ্দীপকের কবিতাংশে 'চুনিয়া' নামক গ্রামের মানবিক প্রত্যাশা প্রকাশ পেয়েছে। মানব সমাজে যে হিংসা-বিদ্বেষ বিদ্যমান তা চুনিয়াতে নেই। সভ্য সমাজের অনেকেই এ ধরনের স্নিগ্ধ সুন্দর গ্রাম তথা জীবনের প্রত্যাশা করে। যেখানে রক্তপাত নেই, মানুষের প্রতি মানুষের বিদ্বেষ নেই। যেখানে পৃথিবীর কুরুক্ষেত্রগুলোতে সুগন্ধি ফুলের চাষ হয়। উদ্দীপকের এই মানবিক প্রত্যাশা 'সুচেতনা' কবিতায় প্রতিফলিত কবির মানবিক চেতনার সঙ্গে মিলে যায়। এ কবিতায় কবি সমকালীন অশান্তি, বিক্ষুব্ধ পৃথিবীর চিত্র তুলে ধরে তা থেকে পরিত্রাণের জন্য শুভ চেতনা বা সুচেতনার গুরুত্ব নির্দেশ করেছেন। ➤ 'সুচেতনা' কবিতায় কবি সুচেতনা শব্দটি শুভ চেতনা হিসেবে ব্যবহার করেছেন। এ কবিতায় হিংসা-দ্বেষ-ঘৃণা তথা ধ্বংসোন্মুখ পৃথিবীর চিত্র তুলে ধরে তা থেকে উত্তরণের আশাবাদ ব্যক্ত হয়েছে। কবি মনে করেন বস্তুগত শোক, স্বার্থদ্বন্দ্বকে অতিক্রম করে পৃথিবী একদিন প্রাচুর্যময় হয়ে বাহ্য গৌরবে সেজে উঠবে। মানুষের প্রতি মানুষ আরও বেশি মানবিক হবে; তাদের শুভবোধ জাগ্রত হবে। যা উদ্দীপকের মূলভাবকে নির্দেশ করে। এভাবে উদ্দীপকের চুনিয়া এবং কবিতায় কবির বক্তব্য একসূত্রে গাঁথা। সারকথা: উদ্দীপকের কবিতাংশে হিংসা-বিদ্বেষহীন, রক্তপাতহীন সুন্দর ও প্রাচুর্যময় মানবিক পৃথিবীর প্রত্যাশা করা হয়েছে, যা 'সুচেতনা' কবিতার মূলভাবকে নির্দেশ করে। এই দিক বিচারে উদ্দীপকের চুনিয়ার' বক্তব্য এবং 'সুচেতনা' কবিতার কবির বক্তব্য একসূত্রে গাঁথা।
HSCBangla 1st Paperকবিতা : সুচেতনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

চাইনে বিষাদ আমি তবু সে প্রাণের উপকূলে দিনরাত বসে থাকে নীলস্রোত নদীর বেদনায়। নাবিক চৈতন্যে তাই মেঘপুঞ্জ অশ্রান্ত ঘনায়। দ্রুত-সূর্য ডুবে যায় নিঃসঙ্গ চিন্তার কালো চুলে। চড়ায় ঠেকে না তবু আমার বাণিজ্যপোতখানি অক্লান্ত উদ্যম তার অনুভবে সমুদ্র সন্ধানী।
ক
কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?
খ
'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।
ঘ
সম্পর্ক থাকলেও উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সম্পূর্ণ ভাবনার দ্যোতক হয়ে উঠতে পারেনি- মন্তব্যটি বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- ব্যাখ্যা কর।

'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?

কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পুরাণপুরুষ, গণমানুষ, নারীপুরুষ, মানবতা, অসংখ্য বিপ্লব অর্থবিহীন হয়ে গেলে- তবু আরেক নবীনতর ভোরে সার্থকতা পাওয়া যাবে ভেবে মানুষ সঞ্চারিত হয়ে পথে পথে সবের শুভ নিকেতনের সমাজ বানিয়ে তবুও কেবল দ্বীপ বানাল যে যার নিজের অবক্ষয়ের জলে। প্রাচীন কথা নতুন ক'রে এই পৃথিবীর অনন্ত বোনভায়ে ভাবছে একা একা ব'সে যুদ্ধ রক্ত রিরংসা ভয় কলরোলের ফাঁকে: আমাদের এই আকাশ সাগর আঁধার আলোয় আজ যে দোর কঠিন; নেই মনে হয়, - সে দ্বার খুলে দিয়ে যেতে হবে আবার আলো অসার আলোর ব্যসন ছাড়িয়ে।
ক
মাটি-পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?
খ
'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দুটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন ভাবকে প্রতীকায়িত করেছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপক এবং 'সুচেতনা' কবিতা উভয় স্থানেই কবি সম্ভাবনাময় মানবিক এক পৃথিবী কামনা করেছেন- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দুটি ব্যাখ্যা কর।

'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দুটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাটি-পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?

মাটি-পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

দানব মরে না যদি, আমিও প্রস্তুত আমার রক্তেও আছে আরো অভিযান; …………………………………………..\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots\ldots.. দুঃশাসনের আমি মৃত্যুদূত যত দিন লেলিহান বিশাল শৃঙ্খল আমার মুক্তির তৃষ্ণা তুফান উত্তল।
ক
'নির্জন' শব্দের অর্থ কী?
খ
'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সম্পূর্ণ ভাবের প্রকাশক হয়ে উঠতে পারেনি- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।

'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'নির্জন' শব্দের অর্থ কী?

'নির্জন' শব্দের অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

সম্পর্ক থাকলেও উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সম্পূর্ণ ভাবনার দ্যোতক হয়ে উঠতে পারেনিউদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত? ব্যাখ্যা কর।'শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়'- ব্যাখ্যা কর।কবি কীসের টানে মানবজন্মের ঘরে এসেছেন?উদ্দীপক এবং 'সুচেতনা' কবিতা উভয় স্থানেই কবি সম্ভাবনাময় মানবিক এক পৃথিবী কামনা করউদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন ভাবকে প্রতীকায়িত করেছে? ব্যাখ্যা কর।'দেখেছি আমারি হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে' পঙক্তি দুটি ব্যাখ্যা কমাটি-পৃথিবীর টানে কবি কোথায় এসেছেন?উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার সম্পূর্ণ ভাবের প্রকাশক হয়ে উঠতে পারেনি- মন্তব্যটির যথউদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।'সে অনেক শতাব্দীর মনীষীর কাজ' ব্যাখ্যা কর।'নির্জন' শব্দের অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।