"এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়"-' ব্যাখ্যা করো।
উত্তর: "এই পথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়।"-পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে যে, সভ্যতার অগ্রগতির পাশাপাশি পৃথিবী তার বুকে যুদ্ধ কিংবা রক্তপাত ধারণ করলেও এই ধ্বংসাত্মক দিক পৃথিবীর শেষ সত্য নয়। পৃথিবীর বুকে সভ্যতা যেমন এগিয়েছে, বিকশিত হয়েছে, তার পাশাপাশি বহু যুদ্ধ-রক্তপাত-প্রাণহানি সংঘটিত হয়েছে এবং বর্তমান সময়েও হচ্ছে। এতে বিপন্ন হচ্ছে মানবতা, লোপ পাচ্ছে মানুষের বিবেকবোধ কিংবা চিন্তাচেতনা থেকে উদ্ভূত শুভবোধ। এই ধ্বংসাত্মক বোধ বা দিকটিই একমাত্র সত্য নয়। এর বাইরেও সত্য লুকিয়ে আছে। কবি তাকে সুচেতনা হিসেবে কল্পনা করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
"এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য; তবু শেষ সত্য নয়"-' ব্যাখ্যা করো।
উত্তর