"উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার মূলভাবকে গভীরভাবে ধারণ করে।" বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'সুচেতনা' কবিতার যুদ্ধবিরোধী সুস্থ জীবনাকাঙ্ক্ষার কামনা ধ্বনিত হওয়ায় "উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার মূলভাবকে গভীরভাবে ধারণ করে"- মন্তব্যটি যথার্থ। 'সুচেতনা' কবিতার কবির বিশ্বাস- সুচেতনা দূরতর দ্বীপসদৃশ একটি ধারণা, যা পৃথিবীর নির্জনতায়, যুদ্ধে, রক্তে নিঃশেষিত নয়। চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে একটি সাম্য ও সুন্দর পৃথিবী রচনা করবে। উদ্দীপকে বর্ণিত হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজার পশ্চিম তীরের অধিবাসী এক নারীর যুদ্ধবিরোধী কর্মকাণ্ড। যুদ্ধে ব্যবহৃত গ্রেনেডের খোলসে ফুল চাষ করে তিনি পৃথিবীকে যুদ্ধবিরোধী সাম্য ও সুন্দর পৃথিবীর আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। 'সুচেতনা' কবিতায় কবি মানুষের মধ্যে সুচেতনার উদয় কামনা করেছেন। পৃথিবীতে চলমান যুদ্ধ, হানাহানি রক্তপাত মানুষের হিংসা, বিদ্বেষ ও অহংকারেরই চূড়ান্ত রূপ। তাই কবি পৃথিবীতে সুচেতনাকে প্রার্থনা করেছেন। উদ্দীপকের নারীর গ্রেনেডের খোলসে ফুল চাষের মধ্য দিয়ে শান্তি-সাম্য-সুন্দরের বার্তা ধ্বনিত হয়েছে, যা মানুষের সুচেতনারই ফল। 'সুচেতনা' কবিতায়ও কবির প্রত্যাশা মানুষের চেতনাগত এই সত্তা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে একটি সাম্য ও সুন্দর পৃথিবী রচনা করবে। পৃথিবীব্যাপ্ত অন্ধকার তথা অশুভর অন্তরালেই আছে মানবমুক্তির দিশা এই সুচেতনা। এর বিকাশেই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটি কবির বিশ্বাস। উদ্দীপকের নারীরও বিশ্বাস কবির বিশ্বাসের অনুরূপ। তাই বলা যায় যে, "উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার কবিতার মূলভাবকেই গভীরভাবে ধারণ করে"- মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
"উদ্দীপকটি 'সুচেতনা' কবিতার মূলভাবকে গভীরভাবে ধারণ করে।" বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর