"একটি মানবিক সমাজ প্রত্যেক মানবতাবাদী মানুষের একান্ত কাম্য।"- উদ্দীপক ও 'সুচেতনা' কবিতার মূলভাব প্রসঙ্গে উক্তিটি বিশ্লষণ করো।
উত্তর: উদ্দীপকের কবিতাংশের কবি ও 'সুচেতনা' কবিতার কবি উভয়েই সাম্য সুন্দর পৃথিবী রচনার মনোভাব ব্যক্ত করায়, “একটি মানবিক সমাজ প্রত্যেক মানবতাবাদী মানুষের একান্ত কাম্য”-মন্তব্যটি যথার্থ। 'সুচেতনা' কবিতায় বর্ণিত কবির চেতনাগত সুচেতনা বর্তমান পৃথিবীর গভীরতর ব্যাধিকে অতিক্রম করে একটি সাম্য সুন্দর পৃথিবী রচনা করবে। এভাবে সুচেতনা প্রত্যয়টি মানবসমাজের অগ্রযাত্রাকে নিশ্চিত করবে। উদ্দীপকের কবির প্রার্থিত 'সেই অস্ত্র' কোনো ধ্বংসাত্মক অস্ত্র নয়। এটি এক কল্যাণময়ী অনুষঙ্গ যা যুদ্ধ, বিভেদের সীমারেখা ঘুচিয়ে পৃথিবীকে বাসযোগ্য করে তুলবে। 'সুচেতনা' কবিতায়ও কবি প্রার্থিত সুচেতনা পৃথিবীর সকল ব্যাধিকে অতিক্রম করে পৃথিবীর অগ্রযাত্রাকে তির্যক করবে। উদ্দীপকের কবি ও 'সুচেতনা' কবিতার কবি উভয়েই যুদ্ধ, বিভেদ, বিদ্বেষের রেখা মুছে দিতে চেয়েছেন। উদ্দীপকের কবি 'সেই অস্ত্র' প্রত্যয়ের মাধ্যমে বিশ্ব শান্তির বার্তা যুক্ত করেছেন। 'সুচেতনা' কবিতায়ও কবি শুভ চেতনার উদ্রেক ঘটাতে চেয়েছেন, যা যুদ্ধ-বিদ্বেষ হানাহানি মুছে দিয়ে সাম্য, সুন্দর ও কল্যাণময় পৃথিবী রচনা করবে। তাই উপর্যুক্ত আলোচার প্রেক্ষিতে বলা যায় যে, “একটি মানবিক সমাজ প্রত্যেক মানবতাবাদী মানুষের একান্ত কাম্য।"- মন্তব্যটি সমর্থনযোগ্য।
HSC Bangla 1st Paper কবিতা : সুচেতনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : সুচেতনা · সৃজনশীল
"একটি মানবিক সমাজ প্রত্যেক মানবতাবাদী মানুষের একান্ত কাম্য।"- উদ্দী…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর