'বিদ্রোহী' কবিতার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের সাথে 'বিদ্রোহী' কবিতার প্রতিবাদী সত্তা ও আত্মজাগরণের দিকটি সাদৃশ্যপূর্ণ। • পৃথিবীতে যখনই কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে, তখনই আভির্ভূত হয়েছেন বিদ্রোহী সত্তা। অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করে তারা দেশ ও জাতিকে মুক্ত করার শপথ নিয়েছেন। • 'বিদ্রোহী' কবিতায় কবি একজন প্রতিবাদী, সংগ্রামী সত্তারূপে আবির্ভূত হয়েছেন। সকল অন্যায়, অত্যাচার, অনিয়ম, অসাম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছে এ কবিতায়। একজন বিপ্লবী সত্তারূপে উদিত হয়ে কবি সকল অন্যায়, শোষকের শোষণকে ধ্বংস করতে চান। যত অন্যায় নিয়মকানুনের বেড়াজাল সব কবি পায়ে পিষে চির উন্নত মস্তকে উদিত হতে চান। উদ্দীপকেও দেখা যায়, সকল বাধা-বিপত্তি ও প্রতিরোধকে পেছনে ফেলে উচ্চকণ্ঠ ধ্বনিত হচ্ছে। অন্যায়ের কাছে মাথানত না করে প্রতিবাদ অক্ষুণ্ণ রাখার প্রত্যয় প্রকাশ পাচ্ছে। তাই 'বিদ্রোহী' কবিতার সাথে উদ্দীপকের প্রতিবাদী সত্তার সাদৃশ্য প্রবল।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
'বিদ্রোহী' কবিতার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর