"আমি সেই দিন হব শান্ত।"- কেন?
উত্তর: "আমি সেই দিন হব শান্ত"- কবি সেদিনই শান্ত হযেন যেদিন উৎপীড়িত জনতার কান্না প্রশমিত হবে এবং অত্যাচারীর অত্যাচারের অবসান হবে। 'বিদ্রোহী' কবিতায় কবি সমস্ত অন্যায়-অত্যাচার, অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এতে একজন বিদ্রোহীর স্বভাববৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। যত দিন শাসকরা তাদের অন্যায় নিয়ম-কানুন দ্বাঙ্গ মানুষের ন্যায্য অধিকার হরণ করতে থাকবে, তত দিন কবি তাদের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাবেন। পৃথিবীতে অন্যায়-অবিচার বন্ধ না হওয়া পর্যন্ত তাঁর সেই বিদ্রোহ থামবে না। কবি সেই দিনই শান্ত হবেন যেদিন উৎপীড়িতের ক্রন্দন থেমে যাবে, অত্যাচারীর অস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে না। কবি তাঁর এই প্রত্যয় প্রসঙ্গে বলেছেন, "আমি সেই দিন হব শান্ত।” কবি শান্ত হওয়া বলতে এখানে মুক্তি, অধিকার ও ন্যায্যতা প্রাপ্তির পর বিদ্রোহের পথ থেকে সরে দাঁড়ানোকে বুঝিয়েছেন।
HSC Bangla 1st Paper কবিতা : বিদ্রোহী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : বিদ্রোহী · সৃজনশীল
"আমি সেই দিন হব শান্ত।"- কেন?
উত্তর