“এখন সে রঙে ছেয়ে গেছে পথ-ঘাট”— কোন রঙে, কেন? ব্যাখ্যা কর ।
উত্তর: “এখন সে রঙে ছেয়ে গেছে পথ-ঘাট” এখানে সে রং বলতে কবি আমাদের চেতনার বিপরীত রং অর্থাৎ পাকিস্তানি শাসকদের হীন শাসনকে বুঝিয়েছেন । 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি কৃষ্ণচূড়ার লাল রংকে আমাদের চেতনার রং হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু এ রং বিপরীত রং হিসেবে কবি পাকিস্তানি শাসনকে বুঝিয়েছেন, যারা সারা দেশে অত্যাচার, নির্যাতন চালিয়েছে। কবির মতে, এই রং আলোকে ঢেকে দিয়ে আঁধারের সূচনা করে, মানুষকে অস্থির করে তোলে। মানুষের অধিকার ক্ষুণ্ন করে মানুষকে নিরাপত্তাহীনতায় নিয়ে যায়। কবি মনে করেন পুরো দেশ যেন এই অশুভ শক্তির আস্তানা হয়ে গেছে। এই বিষয়টিকে বোঝাতেই কবি প্রশ্নোক্ত কথাটি বলেছেন ।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
“এখন সে রঙে ছেয়ে গেছে পথ-ঘাট”— কোন রঙে, কেন? ব্যাখ্যা কর ।
উত্তর