শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ক-অংশ দ্বারা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণিত কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের ক অংশে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণিত রাষ্ট্রভাষা আন্দোলন ও সংগ্রাম ভাষাসৈনিকদের আত্ম-বিসর্জনের বিষয়টি ফুটে উঠেছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ভাষা আন্দোলনের পথ ধরে উনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পথে অগ্রসর হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ১৯৬৯ সালে জাতিগত শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রত্যন্ত গ্রাম, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় রাজপথে। ফলে শোষণের বিরুদ্ধে প্রবল গণজাগরণের সৃষ্টি হয়। উদ্দীপকের ক অংশে বর্ণিত হয়েছে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। পুলিশ মিছিলে গুলিবর্ষণ করলে শহিদ হন বাংলার ছেলেরা। কবি তাদের রক্তস্নাত মাটিকে রক্তজবার সাথে তুলনা করেছেন। শেষ নিশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তাঁরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে যান । আলোচ্য কবিতায়ও দেখা যায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এ দেশের সাহসী সন্তানেরা ভাষার দাবিতে রাজপথে নেমে নির্ভীকচিত্তে প্রাণ বিলিয়ে দিয়েছে । এই বিষয়টিই উদ্দীপকের ক অংশে বর্ণিত হয়েছে ।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

উদ্দীপকের ক-অংশ দ্বারা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণিত কোন দিকটি …

উদ্দীপক

ক-অংশ যুবকের বুকে নিয়ে বুলেটের অংশ পড়িল মাটির পরে ফোঁটায় ফোঁটায় লহুধারা রাজপথে বিছাইল রক্ত জবা ফুল । শেষ নিশ্বাসের আগে তারা গেয়ে গেল রাষ্ট্রভাষা বাংলা চাই । খ- অংশ তোমাদের রক্তঋণ, অম্লান আহুতি বেঁকে যাওয়া আমাদের মেরুদণ্ড টান টান সোজা করে উদ্যত দাঁড়াতে দরকারি ক্রোধ, প্রেম প্রকাশ, শক্তি দেয়।

উত্তর

ঘাতকের থাবার সম্মুখে বুকে পেতে দেয় বরকত।

উত্তর

প্রশ্নোক্ত চরণটির মাধ্যমে কবি বিরুদ্ধ চেতনার আস্ফালনকে বুঝিয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই মূলত বাঙালি একটি স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাঙালির প্রতিষ্ঠালাভের পিছনে ভাষা আন্দোলন এবং ভাষাশহিদদের অবদান তাই অনস্বীকার্য। এ কারণে আলোচ্য কবিতাটিতে শহিদদের আত্মত্যাগের প্রতীক হিসেবে কৃষ্ণচূড়া ফুলকে বাঙালি জাতীয়তাবাদী চেতনার সাথে তুলনা করা হয়েছে। আর এ চেতনার বিরুদ্ধ শক্তিকেই কবি বিপরীত রং হিসেবে আখ্যায়িত করেছেন । প্রশ্নোক্ত পক্তিটিতে এ বিষয়টিই ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকের ক অংশে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণিত রাষ্ট্রভাষা আন্দোলন ও সংগ্রাম ভাষাসৈনিকদের আত্ম-বিসর্জনের বিষয়টি ফুটে উঠেছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ভাষা আন্দোলনের পথ ধরে উনসত্তরের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পথে অগ্রসর হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ১৯৬৯ সালে জাতিগত শোষণ, নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। প্রত্যন্ত গ্রাম, হাটবাজার, কলকারখানা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় রাজপথে। ফলে শোষণের বিরুদ্ধে প্রবল গণজাগরণের সৃষ্টি হয়। উদ্দীপকের ক অংশে বর্ণিত হয়েছে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। পুলিশ মিছিলে গুলিবর্ষণ করলে শহিদ হন বাংলার ছেলেরা। কবি তাদের রক্তস্নাত মাটিকে রক্তজবার সাথে তুলনা করেছেন। শেষ নিশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তাঁরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে যান । আলোচ্য কবিতায়ও দেখা যায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এ দেশের সাহসী সন্তানেরা ভাষার দাবিতে রাজপথে নেমে নির্ভীকচিত্তে প্রাণ বিলিয়ে দিয়েছে । এই বিষয়টিই উদ্দীপকের ক অংশে বর্ণিত হয়েছে ।

উত্তর

“উদ্দীপকের খ অংশে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বায়ান্নর শহিদরাই উনসত্তরের চেতনাকে জাগিয়ে তুলেছিল ।”— মন্তব্যটি যথার্থ । দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে এ কবিতায়। মুক্তিসংগ্রামের প্রথম সোপান ভাষা আন্দোলনে প্রথমবারের মতো রক্ত ঝরিয়েছে এ দেশের তরুণ জনতা। আর এভাবেই বাঙালিদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন চেতনার। বাঙালির পরবর্তী সময়ের ঐক্যবদ্ধ সংগ্রামকে শক্তিদান করার পিছনে রয়েছে ভাষা শহিদদের আত্মত্যাগ । পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিন শোষণের কবলে থেকে বাঙালি জাতি নির্যাতিত হতে হতে তাদের মেরুদণ্ড যেন বেঁকে গিয়েছে। এই মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর জন্য প্রয়োজন সাহস, শক্তি, ক্রোধ যা আন্দোলনকে বেগবান করতে সহযোগিতা করে। আর এই শক্তির যোগান দিয়ে গেছেন যাঁরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাঁরাই । 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বাঙালির সংগ্রামী চেতনা ও গভীর স্বদেশপ্রেম প্রতিফলিত হয়েছে। এ কবিতায় বর্বর পাকিস্তানি বাহিনীর অত্যাচার ও নিপীড়ন থেকে রেহাই পেতে এ দেশের মানুষের প্রতিবাদী মনোভাবের দিকটি ফুটে উঠেছে। যার প্রতিফলন দেখা যায় ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। এই গণজাগরণের পিছনে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে প্রাপ্ত জাতীয়তাবাদী চেতনাকে প্রেরণার উৎস হিসেবে দেখানো হয়েছে। অপরদিকে, উদ্দীপকে পাকিস্তানি শাসকগোষ্ঠীর দীর্ঘদিনের শোষণ-নিপীড়ন ও অত্যাচারে জর্জরিত মানুষকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানোর প্রেরণা দেয় ভাষা আন্দোলন তথা ভাষা শহিদগণ, যা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায়ও লক্ষ করা যায়। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি উদ্দীপকের খ-অংশ ও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার আলোকে যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'শাবাশ বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।'

Dhaka · 2019

ক
'হরিৎ উপত্যকা' অর্থ কী?
খ
সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা'– ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন অংশের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
ঘ
“উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মর্মবাণীকে পুরোপুরি ধারণ করে না”— মন্তব্যটি নিজের ভাষায় ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা'– ব্যাখ্যা করো।

সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা'– ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'হরিৎ উপত্যকা' অর্থ কী?

'হরিৎ উপত্যকা' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

“কপালে কব্জিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্মবিত্ত করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে।”

Comilla · 2022

ক
'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থের কবিতা?
খ
'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা'-বলতে কী বোঝানো হয়েছে?
গ
উদ্দীপকের বক্তব্যের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বক্তব্যের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকে 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার খন্ডাংশ প্রতিফলিত হয়েছে।”মন্তব্যটির যথার্থতা বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা'-বলতে কী বোঝানো হয়েছে?

'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা'-বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থের কবিতা?

'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থের কবিতা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি পতাকার জন্য কত রক্ত চাই! একটি মানচিত্রের জন্য কত অশ্রু চাই! রক্তের বুদবুদ ওঠে বিষণ্ন বাতাসে চির সবুজের দেশে আপ্লুত আমুদে! জলপাই রঙের ট্যাংক বেড়ায় দাপিয়ে, শহরে কী বন্দরে সময়-অসময়। গর্জে উঠেছে সন্তান ভয়হীন সপ্রাণ, বাহুতে কলিজা বেঁধে করেছে সংগ্রাম।

Dhaka · 2022

ক
'কমলবন' শব্দটির অর্থ কী
খ
“এ-রঙের বিপরীতে আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?
গ
উদ্দীপকটিতে 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।।
ঘ
“উদ্দীপকের কবি ও 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কবি একই মন্ত্রে দীক্ষিত।” মন্তব্যটির সত্যতা বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“এ-রঙের বিপরীতে আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?

“এ-রঙের বিপরীতে আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কমলবন' শব্দটির অর্থ কী

'কমলবন' শব্দটির অর্থ কী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মর্মবাণীকে পুরোপুরি ধারণ করে না”— মন্তব্যটিউদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন অংশের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা'– ব্যাখ্যা করো।'হরিৎ উপত্যকা' অর্থ কী?“উদ্দীপকে 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার খন্ডাংশ প্রতিফলিত হয়েছে।”মন্তব্যটির যথার্থতা বউদ্দীপকের বক্তব্যের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বক্তব্যের সাদৃশ্যপূর্ণ দিকটি ব'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা'-বলতে কী বোঝানো হয়েছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থের কবিতা?“উদ্দীপকের কবি ও 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কবি একই মন্ত্রে দীক্ষিত।” মন্তব্যটির সউদ্দীপকটিতে 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।।“এ-রঙের বিপরীতে আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?'কমলবন' শব্দটির অর্থ কী

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের ক-অংশ দ্বারা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় বর্ণিত কোন দিকটি … | Prosthuti