দেশের জন্য আত্মদানের প্রেরণা 'ফেব্রুয়ারি ১৯৬৯' এবং উদ্দীপকের চরণে সমানভাবে ফুটে ওঠেছে।- ব্যাখ্যা কর ।
উত্তর: “দেশের জন্য আত্মদানের প্রেরণা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা এবং উদ্দীপকের চরণে সমানভাবে ফুটে উঠেছে।”— মন্তব্যটি যথার্থ । • বাঙালি জাতি বীরের জাতি। যুগে যুগে বাঙালি ঐক্যিবদ্ধ হয়ে শাসকশ্রেণির বিভিন্ন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তারা বিভিন্ন সংগ্রাম আন্দোলনে জীবন বিসর্জন দিয়েছেন। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। ১৯৬৯ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এদেশের মানুষ প্রতিবাদ করে। বিচিত্র শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার এক অসাধারণ শিল্পভাষ্য রচিত হয়েছে এই কবিতায়। অন্যদিকে উদ্দীপকের কবিতাংশে আন্দোলনের কথা বলা হয়েছে, যে আন্দোলন শহর থেকে গ্রামে, কারখানায় অর্থাৎ সর্বত্র ছড়িয়ে পড়েছে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মূল বিষয় অন্যায় বিরুদ্ধে বাঙালির সংগ্রামী চেতনা। আর এর জন্য অনেক মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন। উদ্দীপকে নিজের অধিকার আদায় এবং দেশের জন্য নিজেদের জীবন বিসর্জনের কথা বলা হয়েছে। এ দিক দিয়ে মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
দেশের জন্য আত্মদানের প্রেরণা 'ফেব্রুয়ারি ১৯৬৯' এবং উদ্দীপকের চরণে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর