নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: ভোরের ঠান্ডা বাতাসে, বাবার হাত ধরে হাঁটতে হাঁটতে মুক্তিযুদ্ধের গল্প শোনে কিশোর রাশেদ। কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে তার কিশোর কল্পনায় ভেসে ওঠে ছাত্র-জনতার বিশাল মিছিল। লাল ফুলের পাপড়ি দলিত করে ওরা এগিয়ে চলে সচিবালয়ের দিকে। তাদের হাতে, ব্যানারে বাংলা বর্ণমালা। রাশেদের চোখে অশ্রু, বুকের ভেতর আনন্দের ফোয়ারা। Q. 'ফেব্রুয়ারী ১৯৬৯' কবিতার যে দিকটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে- i. মুক্তিযুদ্ধে ভয়ঙ্কর স্মৃতি ii. ছাত্র-জনতার বিশাল মিছিল iii. লাল ফুলের পাপড়ি দলিত করা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · MCQ