'অবিনাশী বর্ণমালা' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'অবিনাশী বর্ণমালা' বলতে কবি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলনকারীদের আত্মদানের দিকটিকে বুঝিয়েছেন। মাতৃভাষা বাঙালি জাতিকে জাতীয় চেতনায় উজ্জীবিত করে বারবার স্বাধিকার আন্দোলনের প্রেরণা জুগিয়েছে বলে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি বর্ণমালাকে অবিনাশী বলেছেন। মা, মাতৃভাষা, মাতৃভূমিকে বাঙালি জাতি প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তাই তো মাতৃভাষাকে সম্মানের সঙ্গে বাঁচিয়ে রাখতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে বীর বাঙালি জীবনোৎসর্গ করে। তারই চেতনায় উদ্বুদ্ধ হয়ে উনিশশো উনসত্তরে ব্যাপক গণঅভ্যুত্থান সংঘটিত হয়। গ্রাম ও শহরের সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে আত্মাহুতি দেয়। তাঁদের এই আত্মত্যাগকে মাতৃভাষার চেতনায় ঋদ্ধ করতে কবি বর্ণমালাকে অবিনাশী বলেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
'অবিনাশী বর্ণমালা' বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর