শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে বাংলাদেশের ১৯৭১ পূর্ববর্তী ২৪ বছরের ইতিহাস সম্পর্কে লেখ।

উত্তর: • ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের প্রখরতাকে তুলে ধরা হয়েছে উদ্দীপকের কবিতা অংশে। • অন্যায়ের কাছে বাঙালি কখনো মাথা নত করেনি। যুগে যুগে তারা সকল অন্যায়ের প্রতিবাদ করে এসেছে। যেকোনো সংকটে বাঙালি জাতি একতাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছে শত্রুর ওপর। তাই বাঙালির রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস। • উদ্দীপকের কবিতাংশে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়ে বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়েছেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর যে প্রক্রিয়ায় বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে তার একটি সমৃদ্ধ ইতিহাসে রয়েছে। স্বাধীনতার পূর্বে ২৪ বছর পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাকে শাসন করে। তাদের শোষণের কাছে মাথা নত না করে বাঙালি জাতি সর্বদাই সংগ্রাম করে গেছে। তাদের ২৪ বছরের শাসনামলে তাদের বিরুদ্ধে প্রথম সংগ্রাম ভাষা আন্দোলন। শুরু থেকেই তারা বাংলা ভাষার পরিবর্তে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিতে চাইলে গড়ে ওঠে দুর্বার আন্দোলন। ১৯৫২ সালে অর্জিত হয় কাঙ্ক্ষিত সাফল্য। তারপরে যখনই দরকার হয়েছে নিজেদের অধিকারে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছে শত্রুর ওপর। এরই ধারাবাহিকতায় ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়। সেই গর্বের ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে উদ্দীপকের কবিতাংশে।

HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল

উদ্দীপকের আলোকে বাংলাদেশের ১৯৭১ পূর্ববর্তী ২৪ বছরের ইতিহাস সম্পর্কে…

উদ্দীপক

তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করিনাকো আমি উদ্যত কোনা খড়গের শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস

উত্তর

• 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি ১৯৭০ সালে প্রকাশিত 'নিজ বাসভূমে' কাব্যগ্রন্থে সংকলিত হয় বিধায় এর প্রকাশ সাল ১৯৭০।

উত্তর

• "স্মৃতিগল্পে ভরপুর" বলতে কবি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতিকে মূর্ত করে তুলেছেন। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি তুলে ধরেছেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের স্মৃতি। একুশের চেতনা এক অবিনাশী চেতনা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে এসেও কবি গভীরভাবে স্মরণ করেছেন। শহরের পথে পথে যে কৃষ্ণচূড়ার ফুল ফোটে সেই ফুলকে কবির কাছে মনে হয়েছে ভাষাশহিদদের রক্তের বুদ্বুদ। তাই একুশের কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান। কবির স্মৃতিতে ভরপুর হয়ে আছে একুশের ভাষাশহিদদের স্মৃতি। তাই কবি কবিতায় উল্লেখ করেছেন 'স্মৃতিগন্ধে ভরপুর' উক্তিটি।

উত্তর

• ১৯৪৭ সালে দেশ বিভাগের পর ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পূর্ব পর্যন্ত বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের প্রখরতাকে তুলে ধরা হয়েছে উদ্দীপকের কবিতা অংশে। • অন্যায়ের কাছে বাঙালি কখনো মাথা নত করেনি। যুগে যুগে তারা সকল অন্যায়ের প্রতিবাদ করে এসেছে। যেকোনো সংকটে বাঙালি জাতি একতাবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছে শত্রুর ওপর। তাই বাঙালির রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস। • উদ্দীপকের কবিতাংশে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়ে বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়েছেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর যে প্রক্রিয়ায় বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছে তার একটি সমৃদ্ধ ইতিহাসে রয়েছে। স্বাধীনতার পূর্বে ২৪ বছর পাকিস্তানি শাসকগোষ্ঠী বাংলাকে শাসন করে। তাদের শোষণের কাছে মাথা নত না করে বাঙালি জাতি সর্বদাই সংগ্রাম করে গেছে। তাদের ২৪ বছরের শাসনামলে তাদের বিরুদ্ধে প্রথম সংগ্রাম ভাষা আন্দোলন। শুরু থেকেই তারা বাংলা ভাষার পরিবর্তে জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিতে চাইলে গড়ে ওঠে দুর্বার আন্দোলন। ১৯৫২ সালে অর্জিত হয় কাঙ্ক্ষিত সাফল্য। তারপরে যখনই দরকার হয়েছে নিজেদের অধিকারে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছে শত্রুর ওপর। এরই ধারাবাহিকতায় ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়। সেই গর্বের ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে উদ্দীপকের কবিতাংশে।

উত্তর

• উদ্দীপকের ইতিহাস প্রসঙ্গ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার ভাববস্তুর মধ্যে সাদৃশ্য রয়েছে। • দেশ বিভাগের পর শুরু থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশের মানুষের ওপর শোষণ করতে থাকে। তারে বিরুদ্ধে যেসব সংগ্রাম সংঘটিত হয়েছিল সেগুলোর মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান অন্যতম। প্রত্যেক আন্দোলনই সংঘটিত হয়েছে আমাদের চেতনাগত একতাবদ্ধতা থেকে। • উদ্দীপকের কবিতাংশে বাংলার সমৃদ্ধ ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে। বাঙালি তার স্বাধীনতা সংগ্রামে কীভাবে শত্রুর মোকাবিলা করেছে, স্বদেশের মুক্তির মন্ত্রে দীক্ষিত হয়ে কীভাবে নিজেকে উৎসর্গ করেছে তা তুলে ধরা হয়েছে উদ্দীপকের কবিতাংশে যা 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার চেতনার সাথে সাদৃশ্যপূর্ণ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে যে চেতনায় সালাম, বরকত, রফিকরা নিজেদের উৎসর্গ করেছিলেন সেই চেতনার পথ ধরেই বাঙালি স্বাধীনতার পথে এগিয়েছে। সেই চেতনার পথ ধরেই সংঘটিত হয়েছে ১৯৬৯ ও ১৯৭১ সালের প্রতিরোধ। এই চেতনাকে ধারণ করেই রচিত হয়েছে উদ্দীপকের কবিতাংশ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতা। • উদ্দীপকের কবিতাংশ এবং 'ফেব্রুয়ারি ১৯৬৯' উভয়ের মধ্যে সংগ্রামী চেতনা ও স্বদেশপ্রেমের প্রকাশ ঘটেছে। উভয় স্থানে উঠে এসেছে বাঙালির রক্তাক্ত সংগ্রামের ইতিহাসের কথা। তাই উদ্দীপকের কবিতাংশের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার পরস্পর সাদৃশ্য রয়েছে বলা যায়।
HSCBangla 1st Paperকবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'শাবাশ বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।'

Dhaka · 2019

ক
'হরিৎ উপত্যকা' অর্থ কী?
খ
সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা'– ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন অংশের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।
ঘ
“উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মর্মবাণীকে পুরোপুরি ধারণ করে না”— মন্তব্যটি নিজের ভাষায় ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা'– ব্যাখ্যা করো।

সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা'– ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'হরিৎ উপত্যকা' অর্থ কী?

'হরিৎ উপত্যকা' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

“কপালে কব্জিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্মবিত্ত করুণ কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে।”

Comilla · 2022

ক
'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থের কবিতা?
খ
'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা'-বলতে কী বোঝানো হয়েছে?
গ
উদ্দীপকের বক্তব্যের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বক্তব্যের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ
“উদ্দীপকে 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার খন্ডাংশ প্রতিফলিত হয়েছে।”মন্তব্যটির যথার্থতা বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা'-বলতে কী বোঝানো হয়েছে?

'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা'-বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থের কবিতা?

'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থের কবিতা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

একটি পতাকার জন্য কত রক্ত চাই! একটি মানচিত্রের জন্য কত অশ্রু চাই! রক্তের বুদবুদ ওঠে বিষণ্ন বাতাসে চির সবুজের দেশে আপ্লুত আমুদে! জলপাই রঙের ট্যাংক বেড়ায় দাপিয়ে, শহরে কী বন্দরে সময়-অসময়। গর্জে উঠেছে সন্তান ভয়হীন সপ্রাণ, বাহুতে কলিজা বেঁধে করেছে সংগ্রাম।

Dhaka · 2022

ক
'কমলবন' শব্দটির অর্থ কী
খ
“এ-রঙের বিপরীতে আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?
গ
উদ্দীপকটিতে 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।।
ঘ
“উদ্দীপকের কবি ও 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কবি একই মন্ত্রে দীক্ষিত।” মন্তব্যটির সত্যতা বিচার কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“এ-রঙের বিপরীতে আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?

“এ-রঙের বিপরীতে আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'কমলবন' শব্দটির অর্থ কী

'কমলবন' শব্দটির অর্থ কী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকটি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার মর্মবাণীকে পুরোপুরি ধারণ করে না”— মন্তব্যটিউদ্দীপকের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার কোন অংশের সাদৃশ্য রয়েছে? আলোচনা করো।সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা'– ব্যাখ্যা করো।'হরিৎ উপত্যকা' অর্থ কী?“উদ্দীপকে 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার খন্ডাংশ প্রতিফলিত হয়েছে।”মন্তব্যটির যথার্থতা বউদ্দীপকের বক্তব্যের সাথে 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার বক্তব্যের সাদৃশ্যপূর্ণ দিকটি ব'সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা'-বলতে কী বোঝানো হয়েছে?'ফেব্রুয়ারি ১৯৬৯' কোন কাব্যগ্রন্থের কবিতা?“উদ্দীপকের কবি ও 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কবি একই মন্ত্রে দীক্ষিত।” মন্তব্যটির সউদ্দীপকটিতে 'ফেব্রয়ারি ১৯৬৯' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? বিশ্লেষণ কর।।“এ-রঙের বিপরীতে আছে অন্য রং” বলতে কী বোঝানো হয়েছে?'কমলবন' শব্দটির অর্থ কী

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।