উদ্দীপকের বক্তব্য 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার খন্ডাংশ মাত্র-যৌক্তিকতা দেখাও।
উত্তর: • "উদ্দীপকের বক্তব্য 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার খন্ডাংশ মাত্র"-মন্তব্যটি যথার্থ। • পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের প্রতি বৈরী আচরণ শুরু করে। বিভিন্ন দিক থেকে এদেশের মানুষের ওপর তারা শোষণ-নির্যাতন চালাতে থাকে। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি এদেশের মানুষের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে মিছিল করার কথা বর্ণিত হয়েছে। সেই মিছিলে পুলিশ গুলি চালিয়ে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করে। তারই প্রতিবাদের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবিলা করে। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন করে মুক্তিসেনারা। এই বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। উদ্দীপকে প্রতিফলিত সংগ্রামী চেতনার এই দিকটি ছাড়াও 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় আরও কিছু বিষয় রয়েছে, যেগুলো উদ্দীপকে নেই। • 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কবি ১৯৫২ সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের চেতনা কীভাবে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানে রূপ নেয় তা দেখিয়েছেন। এ সংকটের দিকটি উদ্দীপকে অনুরূপভাবে প্রতিফলিত হয়নি। কবি এ কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে বাঙালির চেতনার রং হিসেবে অভিহিত করেছেন। এই দিকটি উদ্দীপকে বর্ণিত হয়নি। উদ্দীপকের কবিতাংশে কেবল মুক্তিযুদ্ধের চেতনাই প্রকাশ পেয়েছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : ফেব্রুয়ারী ১৯৬৯ · সৃজনশীল
উদ্দীপকের বক্তব্য 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতার খন্ডাংশ মাত্র-যৌক্তিকতা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর