'এ দেশের বুকে আঠারো আসুক নেমে' উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার আলোকে উক্তিটির ভাবার্থ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বক্তব্য ও 'আঠারো বছর বয়স' কবিতার কবির প্রত্যাশিত ভাববস্তু একই হওয়ায়, 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে' পঙ্ক্তিটি উদ্দীপক ও আলোচ্য কবিতার আলোকে তাৎপর্যপূর্ণ। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে এ বয়সের তরুণদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তরুণ সমাজই পরিবর্তনের অগ্রনায়ক। তাই কবি আঠারো বছর বয়সের তরুণদের আগমনের প্রার্থনা করেছেন। উদ্দীপকে তারুণ্যশক্তির ইতিবাচক ও নেতিবাচক বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, যারা অপরিমেয় শক্তির অধিকারী। তারুণ্যের জাগরণে দেশের মুক্তি, তারুণ্যে পতনে দেশ ও জাতির পতন। 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি তারুণ্যের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকের বর্ণনা দিয়েছন। কৈশোরের উদ্দীপনা ও প্রাণোচ্ছ্বাসকে কবি যেমন প্রার্থনা করেছেন, তেমনই সতর্ক করেছেন তাদের কুমন্ত্রণা সম্পর্কে সজাগ থাকার বিষয়ে। উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতা উভয় ক্ষেত্রে তারুণ্যের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকের বর্ণনা ধ্বনিত হয়েছে। নেতিবাচক দিকের ঝুঁকি থাকা সত্ত্বেও সমাজ পরিবর্তনে এ বয়সের তরুণদের এগিয়ে আসার শক্তি অমিয়। তারা দুর্বার উদ্দীপনায় সব রাধাবিপত্তি অতিক্রম করে দেশ ও জাতির অগ্রগতিকে ত্বরান্বিত করে। তাই কবি আঠারো বছর বয়সের তরুণদের আগমন প্রার্থনা করেছেন। উদ্দীপকে ও আলোচ্য কবিতার ভিত্তিতে কবির এ প্রার্থনা তাৎপর্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
'এ দেশের বুকে আঠারো আসুক নেমে' উদ্দীপক ও 'আঠারো বছর বয়স' কবিতার আলো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর