উদ্দীপকের 'আমরা করি ভুল'- এ চরণের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকটির সাদৃশ্য রয়েছে? তুলে ধরো।
উত্তর: উদ্দীপকের 'আমরা করি ভুল'- এ চরণের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার জীবনের ঝুঁকি নিয়ে তরুণ সমাজের সকল বিপদ মোকাবিলার দিকটির সাদৃশ্য রয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সের অফুরন্ত প্রাণশক্তির কথা বলেছেন। আত্মশক্তিতে বলীয়ান তরুণরা এ সময় নানা দুঃসাহসী সিদ্ধান্ত নেয়। জীবনের ঝুঁকি নিয়ে তারা সমস্ত বিপদ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ। উদ্দীপকের 'আমরা করি ভুল' চরণের মাধ্যমে কবি তরুণ সমাজের দুঃসাহসী সিদ্ধান্ত নেওয়ার দিকটির প্রতি ঈঙ্গিত করেছেন। দেশ, জাতি ও মানবতার জন্য এ বয়সের তরুণরা নানাবিধ ঝুঁকি নিতেও পিছপা হয় না। 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি আঠারো বছর বয়সিদের দুঃসাহসী পরিকল্পনা গ্রহণের ঝুঁকি নেওয়ার বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছে। এ বয়সের তরুণরা দেশ ও জাতির কল্যাণে অকাতরে নিজেদের বিলিয়ে দিতে প্রস্তুত। উদ্দীপকের 'আমরা করি ভুল' চরণের সাথে এদিক থেকে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকের 'আমরা করি ভুল'- এ চরণের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর