"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন ঘটেনি।"- উক্তিটির যথার্থতা নিরূপণ করো'।
উত্তর: 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের জয়গান ছাড়াও এই বয়সি তরুণ্যের নানা ইতিবাচক বৈশিষ্ট্য তুলে ধরেছেন যা উদ্দীপকে অনুপস্থিত। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এ বয়সে তরুণরা অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাদের অদম্য মনোবল, তেজ ও সাহসের কাছে যেকোনো বাধাই ধূলিসাৎ হতে বাধ্য। উদ্দীপকের কবিতাংশে সেই আত্মত্যাগী ও মহৎ ব্যক্তিদের জয়গান করা হয়েছে, যারা মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। তারা শত কষ্ট স্বীকার করেছে। এমন আত্মত্যাগী ও সাহসী মানুষদের জন্যই মানব সভ্যতা গড়ে ওঠেছে। ক্ষুদ্রমনা ব্যক্তিরা তাদের সমালোচনা করলেও, বর্বর বলে তাদের গালি দিলেও কবি তাদের জন্যই গান রচনা করেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সি তারুণ্যের জয়গান গেয়েছেন, যা উদ্দীপকের মানবকল্যাণে আত্মনিয়োগকারী, ব্যক্তিদের জয়গানকেই প্রতিফলিত করে। এই দিকটি ছাড়াও কবি তারুণ্যের উদ্দীপনা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন ও কল্যাণব্রতসহ নানা ইতিবাচক ও নেতিবাচক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। উদ্দীপকে এসব বিষয়ের উল্লেখ নেই। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন ঘটেনি।"- উ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর