উদ্দীপকটির সাথে 'আঠারো বছর বয়স' কবিতার তরুণদের কোন বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্য রয়েছে তা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার তরুণদের দুর্বার সাহস, বাধাহীন গতি ও বিপ্লবী দৃঢ়তা বৈশিষ্ট্যগুলোর সাথে সাদৃশ্য রয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সের অফুরন্ত প্রাণশক্তির কথা বলেছেন। আত্মশক্তিতে বলীয়ান হয়ে তরুণরা এ সময়ে নতুনের দিকে ধাবিত হয়। এই বৈশিষ্ট্যগুলো তরুণদের মুক্ত ও অগ্রগামী চেতনারই পরিচয়। উদ্দীপকেও তারুণ্যশক্তির বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে। তারুণের এসব বৈশিষ্ট্য কবিতায়ও লক্ষ করা যায়। কবিতার তরুণদের মতো উদ্দীপকের তরুণরাও দুঃসাহসী, নির্ভীক এবং যেকোনো বন্ধনমুক্ত হতে সচেষ্ট। উভয় ক্ষেত্রেই তরুণদের চিত্র একটি আদর্শ, শক্তিশালী ও মুক্তিপ্রয়াসীরূপে উপস্থাপিত হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকটির সাথে 'আঠারো বছর বয়স' কবিতার তরুণদের কোন বৈশিষ্ট্যের সাথে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর