"যেখানে ডাক পড়ে জীবন মরণ-ঝড়ে আমরা প্রস্তুত" কবিতার আলোকে উদ্দীপকের উক্তিটির তাৎপর্য নির্ণয় করো।
উত্তর: 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তরুণরা দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গের সাথে উদ্দীপকের "যেখানে ডাক পড়ে জীবন মরণ-ঝড়ে আমরা প্রস্তুত" পঙ্ক্তিটি সংতিপূর্ণ। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের দুঃসাহসী ও অফুরন্ত প্রাণশক্তির কথা বলেছেন। তারা দেশ ও জাতির কল্যাণে অসীম সাহস নিয়ে দুর্বার গতিতে চলতে পারে। তারা দেশের কল্যাণে আত্মত্যাগ করতে দ্বিধা করে না। উদ্দীপকের "যেখানে ডাক পড়ে জীবন-মরণ ঝড়ে আমরা প্রস্তুত" পঙ্ক্তিতে তরুণদের দুঃসাহসী মনোভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে। তরুণরা দেশ ও জাতির সংকটকালে অগ্রণী ভূমিকা পালন করে। এমনকি আত্মত্যাগেও দ্বিধা করে না। 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি তারুণ্যের জয়গান গেয়েছেন। দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে তরুণদের আত্মত্যাগকে তুলে ধরেছেন। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি দেখিয়েছেন তারুণ্য স্বপ্ন দেখে নতুন জীবনের, নব নব অগ্রগতি সাধনের। দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে এ বয়সের মানুষই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। প্রাণ দিয়েছেন অজানাকে জানার জন্য, দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তর ধাবমানতাই এ বয়সের বৈশিষ্ট্য। উদ্দীপকের "যেখানে ডাক পড়ে জীবন মরণ-ঝড়ে আমরা প্রস্তুত” পঙ্ক্তিতেও তারুণ্যের আত্মত্যাগের মহিমা ঘোষিত হয়েছে। তাই বলা যায় যে, 'আঠারো বছর বয়স' কবিতা ও উদ্দীপকের আলোচ্য পঙ্ক্তি তারুণ্যের বৈশিষ্ট্য প্রকাশে সংগতিপূর্ণ হয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
"যেখানে ডাক পড়ে জীবন মরণ-ঝড়ে আমরা প্রস্তুত" কবিতার আলোকে উদ্দীপকের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর