উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন ঘটেছে কি? মতামত দাও।
উত্তর: 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের জয়গানের পাশাপাশি এর নানা ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও উদ্দীপকে এ কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন ঘটেনি। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এ বয়সের তরুণদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত-সংঘাতের মধ্যে রক্তশপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। উদ্দীপকের কবিতাংশে কবি সমাজ পরিবর্তনে তরুণদের উদ্যমী মনোভাবকে তুলে ধরেছেন। তারা নতুনত্বের ধারক। এজন জড়-স্থবির বার্ধক্য তাদের ওপর নানা কুৎসা চাপিয়ে দিতেও দ্বিধা করে না। এসব বাধা সত্ত্বেও তারা এগিয়ে চলে প্রগতির পথে। 'আঠারো বছর বয়স' কবিতায়ও কবি তারুণ্যের জয়গান গেয়েছেন। তারা অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রগতির পথে এগিয়ে চলতে পারে। এজন্য তারা সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধে রক্তশপথ নিয়ে এগিয়ে চলে। উদ্দীপকের কবিতাংশে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত অমীয় শক্তির আধার তারুণ্যের জয়গানের দিকটি ফুটে উঠলেও এ কবিতার অন্যান্য দিকগুলো এখানে অনুপস্থিত। এ বয়সের তরুণদের মনে ইতিবাচক ও নেতিবাচক নানা মন্ত্রণা আসে। ভালো-মন্দ, নানা তত্ত্ব, মতবাদের সঙ্গে পরিচিত হয় এ বয়সের তরুণেরা। অন্যের ওপর নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি নিতে গিয়ে তাকে দুঃসহ ও কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে হয়। সীমাহীন যন্ত্রণা তাকে দগ্ধ করে। উদ্দীপকে এ কবিতার আলোচ্য দিকগুলো অনুপস্থিত হওয়ায় উদ্দীপকে এ কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন ঘটেনি।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতার সম্পূর্ণ ভাবের প্রতিফলন ঘটেছে কি? ম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর