আঠারো বছর বয়সে সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয় কেন?
উত্তর: • আঠারো বছর বয়সে পদস্খলন ও জীবনের বিপর্যয়ে সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়। • 'আঠারো বছর বয়স' কবিতায় কবি মানবজীবনের উত্তরণকালীন' বিপর্যয়ের কথা বলেছেন। জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। এ সময় সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা না করতে পারলে পদস্খলন হতে পারে। এতে জীবনে বিপর্যয় নেমে আসে; ফলে এমন অদম্য তরুণপ্রাণ ক্ষতবিক্ষত হয়ে যায় বলে কবি উক্ত পঙক্তিতে উল্লেখ করেছেন।
HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল
আঠারো বছর বয়সে সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয় কেন?
উত্তর