শেয়ারFacebookWhatsApp

"এ দেশের বুকে আঠারো আসুক নেমে- কবির এ বক্তব্যই যেন ধ্বনিত হয়েছে উদ্দীপকের বয়স্কদের কথায়”- উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর: "এ দেশের বুকে আঠারো আসুক নেমে। -কবির এ বক্তব্যই যেন ধ্বনিত হয়েছে উদ্দীপকের বয়স্কদের কথায়" উক্তিটি যৌক্তিক, কারণ উভয় ক্ষেত্রে তারুণ্যশক্তিকে জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে কামনা করা হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতার কবির মতে, তরুণরা অফুরান জীবনীশক্তির অধিকারী। তারা পূর্ণ প্রাণের উচ্ছ্বাসে মানবকল্যাণে ব্রতী হয়ে দেশ ও জাতির সেবায় মনোনিবেশ করে। তাদের চিন্তা-চেতনা ও কর্মের মাধ্যমে জাতীয় উন্নতি সূচিত হয়। 'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যশক্তির দুর্বার এগিয়ে চলার বিষয় বর্ণিত হয়েছে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং কল্যাণব্রত রয়েছে এ বয়সের তরুণদের মধ্যে। এ বয়সেই তরুণরা ভালো-মন্দ, ইতিবাচক-নেতিবাচক নানা তত্ত্ব, মতবাদ, ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তারা অফুরান প্রাণশক্তি নিয়ে কল্যাণ কাজে ব্রতী হয়। তারুণ্যের এই সাহসী চেতনার প্রতিফলন ঘটেছে উদ্দীপকে উল্লিখিত বয়স্কদের বক্তব্যে যা 'আঠারো বছর বয়স' কবিতায় প্রতিফলিত কবির প্রত্যাশার সঙ্গে একসূত্রে গাঁথা। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তরুণদের যৌবনদীপ্ত পথচলা, কর্মকান্ড ও তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যা একটি দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। একইভাবে উদ্দীপকের অধ্যবসায়ী, সাহসী, প্রতিবাদী, পরোপকারী এমন সর্বগুণের অধিকারী সুহাসকে দেখেও প্রতিবেশী বয়স্করা তার মতো ছেলে তারা ঘরে ঘরে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। কেননা এমন ছেলেরা জাতিকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

"এ দেশের বুকে আঠারো আসুক নেমে- কবির এ বক্তব্যই যেন ধ্বনিত হয়েছে উদ্…

উদ্দীপক

অধ্যবসায়ী, সাহসী, প্রতিবাদী, পরোপকারী এমন সর্বগুণের অধিকারী হিসেবে সুহাস তার প্রতিবেশীদের কাছে সুপরিচিত। বয়স্করা বলতেন, "আহা! এমন সোনার টুকরো ছেলে যদি ঘরে ঘরে জন্মাত!” কিন্তু হঠাৎ একদিন মাদক গ্রহণের অপরাধে সুহাসকে পুলিশ ধরে নিয়ে যায়। এই ঘটনায় সকলে বিস্মিত। কান্নাজড়িত কণ্ঠে সুহাসের মা বলেন, "কিছুদিন ধরে অপরিচিত একটা ছেলে ওর সাথে দেখা করতে আসত। আমার ছেলের এত বড় সর্বনাশ হবে ভাবতে পারিনি।"

Sylhet · 2025

উত্তর

সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থের নাম হলো 'আকাল'।

উত্তর

"এ বয়স জানে রক্তদানের পুণ্য।"- উক্তিটির মাধ্যমে দেশ, জাতি ও মানবতার সুন্দর ও কল্যাণে তরুণদের রক্তমূল্য দেওয়ার সাহসী চেতনাকে বোঝানো হয়েছে। আঠারো বছর বয়স' কবিতায় কবি মানবজীবনের আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। অদম্য দুঃসাহসে সব বাধাবিপত্তি পেরিয়ে যাওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর তারুণ্যশক্তিই প্রগতি ও পরিবর্তনের ধারক। তারুণ্যশক্তিই জরাগ্রস্ত সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলতে পারে। দেশ, জাতি ও মানবতার জন্য তরুণরাই যুগে যুগে এগিয়ে গেছে সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবিলায়। প্রাণ দিয়েছে অজানাকে জানার জন্য, দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে। তরুণরাই সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তমূল্য দিতে জানে।

উত্তর

"এ বয়সে কানে আসে কত মন্ত্রণা"- পঙ্ক্তিটি উদ্দীপকের সুহাসের ক্ষেত্রে তরুণ বয়সে বিপথগামী হওয়ার ক্ষেত্রে গভীরভাবে প্রযোজ্য। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তারুণ্যের বৈশিষ্ট্য তুলে ধরে এর জয়গান গেয়েছেন। আঠারো বছরের বয়সটি মূলত জীবনের এক সন্ধিক্ষণ। কৈশোর থেকে যৌবণে পদার্পণের এ সময়টিতে মানুষ নানা ইতিবাচক-নেতিবাচক তত্ত্ব, মতবাদ ও ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে। কবি তাই তরুণদের জীবনে অপরিসীম সম্ভাবনার পাশাপাশি নানা আশঙ্কার কথাও বলেছেন। তিনি মনে করেন এ বয়সের তরুণরা কুমন্ত্রণায় পড়ে দুর্বিষহ জীবনের দিকে ধাবিত হতে পারে। উদ্দীপকে অন্য ছেলের প্ররোচনায় সুহাসের মাদকাসক্ত হয়ে পড়ার কথা বলা হয়েছে। তাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। অথচ সে ছিল সাহসী, প্রতিবাদী ও পরোপকারী। অন্যের প্ররোচনায় নিজের গতিপথ ঠিক রাখতে পারেনি। তার মধ্যে তারুণ্যের নেতিবাচক বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এ বিষয়টি 'আঠারো বছর বয়স' কবিতায় প্রতিফলিত তারুণ্যের নেতিবাচক মনোভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ বয়সে তরুণরা শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে গিয়ে অসতর্কতাবশত বিপথে চলে যায়। এভাবে অনেকেই সুন্দর জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। দুর্যোগে হাল ঠিকমতো রাখতে না পারলে শত-সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়। উদ্দীপকের সুহাসও তাই করেছে। তার কানে যে কুমন্ত্রণা এসেছে তাতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সে মাদকাসক্ত হয়ে পড়েছে।

উত্তর

"এ দেশের বুকে আঠারো আসুক নেমে। -কবির এ বক্তব্যই যেন ধ্বনিত হয়েছে উদ্দীপকের বয়স্কদের কথায়" উক্তিটি যৌক্তিক, কারণ উভয় ক্ষেত্রে তারুণ্যশক্তিকে জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে কামনা করা হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতার কবির মতে, তরুণরা অফুরান জীবনীশক্তির অধিকারী। তারা পূর্ণ প্রাণের উচ্ছ্বাসে মানবকল্যাণে ব্রতী হয়ে দেশ ও জাতির সেবায় মনোনিবেশ করে। তাদের চিন্তা-চেতনা ও কর্মের মাধ্যমে জাতীয় উন্নতি সূচিত হয়। 'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যশক্তির দুর্বার এগিয়ে চলার বিষয় বর্ণিত হয়েছে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং কল্যাণব্রত রয়েছে এ বয়সের তরুণদের মধ্যে। এ বয়সেই তরুণরা ভালো-মন্দ, ইতিবাচক-নেতিবাচক নানা তত্ত্ব, মতবাদ, ভাবধারার সঙ্গে পরিচিত হতে শুরু করে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তারা অফুরান প্রাণশক্তি নিয়ে কল্যাণ কাজে ব্রতী হয়। তারুণ্যের এই সাহসী চেতনার প্রতিফলন ঘটেছে উদ্দীপকে উল্লিখিত বয়স্কদের বক্তব্যে যা 'আঠারো বছর বয়স' কবিতায় প্রতিফলিত কবির প্রত্যাশার সঙ্গে একসূত্রে গাঁথা। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি তরুণদের যৌবনদীপ্ত পথচলা, কর্মকান্ড ও তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন, যা একটি দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। এসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যাপীড়িত দেশে তারুণ্য ও যৌবনশক্তি যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়। একইভাবে উদ্দীপকের অধ্যবসায়ী, সাহসী, প্রতিবাদী, পরোপকারী এমন সর্বগুণের অধিকারী সুহাসকে দেখেও প্রতিবেশী বয়স্করা তার মতো ছেলে তারা ঘরে ঘরে দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। কেননা এমন ছেলেরা জাতিকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়স
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।"

Comilla · 2017

ক
সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
খ
'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ
"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত বিষয়ের আংশিক প্রতিফলন ঘটেছে"- উক্তিটি ব্যাখ্যা করো।
ঘ
'আঠারো বছর বয়স' কবিতা এবং উদ্দীপকে মূলত তারুণ্যেরই জয়গান গাওয়া হয়েছে- এ বিষয়ে তোমার যৌক্তিক মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মচমইল বাজারে প্রকাশ্যে তিনজন সন্ত্রাসী আক্রমণ করে তালেব মাস্টারকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এমন সময় ঘটনাস্থলে এসে পড়ে সাহসী তরুণ ফিরোজ। সে সন্ত্রাসীদের ধাওয়া করে এবং একজনকে ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেয়। ফিরে এসে দেখে মাস্টার সাহেব তখনো মাটিতে লুটিয়ে পড়ে আছেন। পুলিশি ঝামেলার ভয়ে কেউ সাহায্যে এগিয়ে আসছে না। ফিরোজ কোনো কিছু না ভেবেই মাস্টার সাহেবকে নিয়ে যায় মেডিকেলে।

Dinajpur · 2017

ক
কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
খ
'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?
গ
উদ্দীপকের ফিরোজের মানসিকতার যে দিকটি 'আঠারো বছর বয়স' কবিতার মধ্যে বিদ্যমান তা ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের মূলভাব 'আঠারো বছর বয়স' কবিতার মূলভাবের দ্যোতক- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?

'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?

কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'আমরা চলি সম্মুখপানে কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। ছিঁড়ব বাধা রক্ত-পায়ে, চলব ছুটে রৌদ্রে-ছায়ে জড়িয়ে ওরা আপন গায়ে কেবলই ফাঁদ ফাঁদবে।'

Dhaka · 2018

ক
আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?
খ
'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?
গ
উদ্দীপকের ভাবার্থের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকের সাদৃশ্য লক্ষণীয়? ব্যাখা করো।
ঘ
উদ্দীপকের বক্তব্য ও 'আঠারো বছর বয়স' কবিতার যে ভাবগত মিল রয়েছে তা কোন অর্থে ইতিবাচক? মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?

'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আঠারো বছর বয়স' কবিতা এবং উদ্দীপকে মূলত তারুণ্যেরই জয়গান গাওয়া হয়েছে- এ বিষয়ে তো"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত বিষয়ের আংশিক প্রতিফলন ঘটেছে"- উক্তিটি ব্'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?উদ্দীপকের মূলভাব 'আঠারো বছর বয়স' কবিতার মূলভাবের দ্যোতক- আলোচনা করো।উদ্দীপকের ফিরোজের মানসিকতার যে দিকটি 'আঠারো বছর বয়স' কবিতার মধ্যে বিদ্যমান তা ব্'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?উদ্দীপকের বক্তব্য ও 'আঠারো বছর বয়স' কবিতার যে ভাবগত মিল রয়েছে তা কোন অর্থে ইতিবাউদ্দীপকের ভাবার্থের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকের সাদৃশ্য লক্ষণীয়? ব্যাখ'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।