শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যগুলো তুলে ধরা। 'আঠারো বছর বয়স' কবিতাটি মানুষের বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে রচিত হয়েছে। এ বয়স মানবজীবনের এক উত্তরকালীন পর্যায়। এ বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। অন্যের উপর থেকে নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে তাকে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয়। উদ্দীপকে তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে- যার শক্তি, অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, মধ্য আকাশের সূর্যের মতো যার প্রতাপ, যার উৎসাহ ক্লান্তিহীন, যার প্রাণ অফুরন্ত, সাধনা অটল এবং মৃত্যুকে যে ভয় করে না- তাকে তরুণ বলে অভিহিত করা যায়। 'আঠারো বছর বয়স' কবিতায়ও তারুণ্যের সম্ভাবনাময় এ বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। নতুন শক্তিতে উদ্যম তরুণরা স্থবিরতা, নিশ্চলতা ও জরাজীর্ণতাকে অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলে। তাই বলা যায়, তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যগুলো তুলে ধরার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য বিদ্যমান।

HSC Bangla 1st Paper কবিতা : আঠারো বছর বয়স CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : আঠারো বছর বয়স · সৃজনশীল

উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি বর্ণনা কর।

উদ্দীপক

"তরুণ নামের জয়-মুকুট শুধু তাহারই- যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।"

Chittagong · 2025

উত্তর

'আঠারো বছর বয়স' কবিতাটি কবির 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

উত্তর

"তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা" বলতে প্রাণবন্ত তরুণদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠার বিষয়টি বোঝানো হয়েছে। 'আঠারো বছর বয়স' কবিতায় তরুণরা দেশ ও মানবতার কল্যাণে বিপদ মোকাবেলায় এগিয়ে আসে। চারপাশের নানা অন্যায়-অত্যাচার, শোষণ-বঞ্চনা, উৎপীড়ন-নিপীড়ন, সামাজিক অনাচার-বৈষম্য ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। চারপাশের সকল নেতিবাচকতার বিরুদ্ধে বয়ঃসন্ধিকালে মানুষের মাঝে যে বিক্ষুব্ধ মনোভাব পরিলক্ষিত হয় সেটিকেই প্রশ্নোক্ত পঙ্ক্তিতে তুলে ধরা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যগুলো তুলে ধরা। 'আঠারো বছর বয়স' কবিতাটি মানুষের বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে রচিত হয়েছে। এ বয়স মানবজীবনের এক উত্তরকালীন পর্যায়। এ বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। অন্যের উপর থেকে নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে তাকে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয়। উদ্দীপকে তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে- যার শক্তি, অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, মধ্য আকাশের সূর্যের মতো যার প্রতাপ, যার উৎসাহ ক্লান্তিহীন, যার প্রাণ অফুরন্ত, সাধনা অটল এবং মৃত্যুকে যে ভয় করে না- তাকে তরুণ বলে অভিহিত করা যায়। 'আঠারো বছর বয়স' কবিতায়ও তারুণ্যের সম্ভাবনাময় এ বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। নতুন শক্তিতে উদ্যম তরুণরা স্থবিরতা, নিশ্চলতা ও জরাজীর্ণতাকে অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলে। তাই বলা যায়, তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যগুলো তুলে ধরার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি"- 'আঠারো বছর বয়স' কবিতার বক্তব্য বিষয়ে পর্যালোচনা করে বলা যায়- মন্তব্যটি যথার্থ। 'আঠারো বছর বয়স' কবিতায় মানবজীবনের বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। এ বয়সে মানুষ যৌবনে পদার্পণ করে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। পরনির্ভরশীলতা পরিহার করে মানুষ এ সময় স্বাধীনভাবে জীবনের মুখোমুখি দাঁড়ায়। উদ্দীপকে তারুণ্যশক্তির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে- যারা মৃত্যুকে পরোয়া না করে অফুরন্ত প্রাণশক্তি নিয়ে ক্লান্তিহীনভাবে ইতিবাচক জীবনের পথে এগিয়ে যায় তারাই তরুণ। প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তন ধাবমানতাই তারুণ্যের বৈশিষ্ট্য। এগুলো মূলত তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তবে 'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছেন যেগুলো উদ্দীপকে ফুটে ওঠেনি। 'আঠারো বছর বয়স' কবিতায়ও বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। তবে উদ্দীপকের তুলনায় কবিতায় বর্ণিত বৈশিষ্ট্যসমূহ আরো বেশি ব্যাপক ও বিস্তৃত। কবিতায় বলা হয়েছে-কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার। উত্তেজনার বশে সব বাধাবিপত্তি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সব অন্যায়ের বিরুদ্ধে তরুণরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়। তবে এ বয়সটি একই সঙ্গে দুশ্চিন্তারও কারণ হয়। জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। একটু ভুলে জীবনে নেমে আসে বিপর্যয়। তাই সার্বিক পর্যালোচনায় বলা যায়, উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি।
HSCBangla 1st Paperকবিতা : আঠারো বছর বয়স
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"ওরে নবীন ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভোরে আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।"

Comilla · 2017

ক
সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
খ
'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
গ
"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত বিষয়ের আংশিক প্রতিফলন ঘটেছে"- উক্তিটি ব্যাখ্যা করো।
ঘ
'আঠারো বছর বয়স' কবিতা এবং উদ্দীপকে মূলত তারুণ্যেরই জয়গান গাওয়া হয়েছে- এ বিষয়ে তোমার যৌক্তিক মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মচমইল বাজারে প্রকাশ্যে তিনজন সন্ত্রাসী আক্রমণ করে তালেব মাস্টারকে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেলযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এমন সময় ঘটনাস্থলে এসে পড়ে সাহসী তরুণ ফিরোজ। সে সন্ত্রাসীদের ধাওয়া করে এবং একজনকে ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেয়। ফিরে এসে দেখে মাস্টার সাহেব তখনো মাটিতে লুটিয়ে পড়ে আছেন। পুলিশি ঝামেলার ভয়ে কেউ সাহায্যে এগিয়ে আসছে না। ফিরোজ কোনো কিছু না ভেবেই মাস্টার সাহেবকে নিয়ে যায় মেডিকেলে।

Dinajpur · 2017

ক
কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?
খ
'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?
গ
উদ্দীপকের ফিরোজের মানসিকতার যে দিকটি 'আঠারো বছর বয়স' কবিতার মধ্যে বিদ্যমান তা ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের মূলভাব 'আঠারো বছর বয়স' কবিতার মূলভাবের দ্যোতক- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?

'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?

কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'আমরা চলি সম্মুখপানে কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে। ছিঁড়ব বাধা রক্ত-পায়ে, চলব ছুটে রৌদ্রে-ছায়ে জড়িয়ে ওরা আপন গায়ে কেবলই ফাঁদ ফাঁদবে।'

Dhaka · 2018

ক
আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?
খ
'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?
গ
উদ্দীপকের ভাবার্থের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকের সাদৃশ্য লক্ষণীয়? ব্যাখা করো।
ঘ
উদ্দীপকের বক্তব্য ও 'আঠারো বছর বয়স' কবিতার যে ভাবগত মিল রয়েছে তা কোন অর্থে ইতিবাচক? মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?

'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'আঠারো বছর বয়স' কবিতা এবং উদ্দীপকে মূলত তারুণ্যেরই জয়গান গাওয়া হয়েছে- এ বিষয়ে তো"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত বিষয়ের আংশিক প্রতিফলন ঘটেছে"- উক্তিটি ব্'এদেশের বুকে আঠারো আসুক নেমে'- পঙক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?উদ্দীপকের মূলভাব 'আঠারো বছর বয়স' কবিতার মূলভাবের দ্যোতক- আলোচনা করো।উদ্দীপকের ফিরোজের মানসিকতার যে দিকটি 'আঠারো বছর বয়স' কবিতার মধ্যে বিদ্যমান তা ব্'আঠারো বছর বয়স মাথা নোয়াবার নয়'- কেন?কবি সুকান্ত ভট্টাচার্য কোন দৈনিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন?উদ্দীপকের বক্তব্য ও 'আঠারো বছর বয়স' কবিতার যে ভাবগত মিল রয়েছে তা কোন অর্থে ইতিবাউদ্দীপকের ভাবার্থের সাথে 'আঠারো বছর বয়স' কবিতার কোন দিকের সাদৃশ্য লক্ষণীয়? ব্যাখ'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ কথার তাৎপর্য কী?আঠারো বছর বয়স পদাঘাতে কী ভাঙতে চায়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।